Skip to main content

কবিতা ।। চাঁদের আলো ।। সমর আচার্য্য

চাঁদের আলো

সমর আচার্য্য


মাথা ঘোরে ঘুম আসে না 
জেগে বসে থাকি,
মনের মাঝে আশার আলোর
প্রদীপ জ্বেলে রাখি।

পেটে যদি ক্ষুধা থাকে 
মন থাকে না ভালো,
পূর্ণি নিশির চাঁদের আলো 
দেখতে লাগে কালো।

তাইতো আমি চাঁদ দেখি না
 ক্ষুধার অন্ন খুঁজি,
চাঁদের আলোয় মন ভরে না
জঠোর জ্বালা বুঝি।

ঈদ আসুক আর পূজা আসুক 
যায় না তাতে কিছু,
পেটের জ্বালায় ঘুরে বেড়ায় 
কাজের পিছু পিছু।

চাঁদের আলো লাগবে ভালো 
মিটবে যেদিন ক্ষুধা,
মন খুশিতে বাঁচবো সেদিন 
পিয়ে স্বর্গের সুধা।

==============
সমর আচার্য্য, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই