Skip to main content

কবিতা ।। বিস্মিত ।। মুসা মন্ডল

বিস্মিত

মুসা মন্ডল


আবার যদি দেখা হয়
হৃদয়ের পরশে ছুঁয়ে যায়
অতীতের ছোট ছোট ক্ষত
অশ্রু নীরে ঝাপসা হয়
ভেসে ওঠে মৃতপ্রায় অতিশয়
ফেলে আসা হারানো 
সে হীরে মানিক যত

সব কিছু মেকি ফাঁকি হায় ! 
দিন যায়, রাত যায়, নিগূঢ় যাতনায়

মিছে শুধু হিসাব নিকাশ
সাদা খাতাময়

++++++++++++

মুসা মন্ডল
গোলপুকুর, মন্ডলপাড়া, বারুইপুর, কলকাতা-১৪৪.


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই