Skip to main content

কবিতা ।। পিঠে ।। বিবেকানন্দ নস্কর

পিঠে

বিবেকানন্দ নস্কর 



পিঠের ওপর ক্রশ
বইছে আলোর যাত্রী 
পিঠের ওপর রাত্রি 
রাখছি ধরে ধাত্রী ।

পিঠের ওপর চাবুক 
রক্ত স্নাতা দ্রোহ কাল
পিঠের ওপর আগুন 
নৃত্যরত মহাকাল ।

পিঠের ওপর পাহাড় 
মহৌষধির সন্ধান 
পিঠের ওপর কেন
রাখলে মেশিনগান ?

পিঠের শব্দ দলদাস
নেতা দু পায় মাড়ায়
দেওয়ালে পিঠ ঠেকে 
লড়াই রুখে দাঁড়ায় ।


==============

বিবেকানন্দ নস্কর 
সন্তোষ পুর 
পোঃ চাঁদ পালা 
ফলতা 
দ: ২৪পরগনা 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই