Skip to main content

ছড়া ।। বাঁচাও পরিবেশ ।। কার্ত্তিক‌ মণ্ডল

বাঁচাও পরিবেশ

কার্ত্তিক‌ মণ্ডল


ফল বিষ, মাটি বিষ, বিষ বায়ু জল
সবুজ বনানি পোড়ে তীব্র দাবানল।
বন‍্যা খরা ভূমিক্ষয় প্রবল জলোচ্ছাস
বারবার রুষে ঝড় ধ্বংস করে আবাস।
জীবকুল আইঢাই মানুষ অসচেতন
পশুপাখি মারে তারা বৃক্ষ করে ছেদন ।
বোম বোমা মিশাইল বিষাক্ত ধোঁয়া
ভাবছে মানুষ হাতে ঠাঁই বারোপোয়া‌।
নড়ছে ধরনী তল ধ্বংস বুঝি হয়
উত্তপ্ত তরল লাভা ভূমিতলে বয় ।
তবুও তোমরা কর; না বোঝার ভান
দিয়ে যাও সভ‍্যতায় অগ্রগতির শান ।
যদি বা তন্দ্রা সুখে, হয়ে থাকো বুঁদ
ফেরাতেই হবে দ্বিগুন,আসল আর সুদ ।
এখন‌ও সময় আছে বাঁচাও পরিবেশ
ন‌ইলে বিনাশ নিশ্চিত সমূলেই শেষ ।

-----------------------
কার্ত্তিক মণ্ডল
পিংলা / পশ্চিম মেদিনীপুর / ভারত

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই