Skip to main content

কবিতা ।। গ্যালাক্সি ।। শোভন মণ্ডল


গ্যালাক্সি

শোভন মণ্ডল

 

কারর বুকে আর আলো খুঁজতে যাই না

ভালবাসা আসলে কোনও আলোর নাম নয়

 একটা বিন্দু আর তার চারপাশে ঘুরে যাওয়া মন

এই নিয়ে আমাদের সম্পর্কের গ্যালাক্সি

অস্বীকার করা সহজ নয়

চিরন্তন একটা সত্যের মতো একটা উজ্জ্বল বিন্দু

এই পর্যন্তই আমাকে ভাবিয়ে রেখেছে

 

কারর বুকে আর আলো খুঁজতে যাই না

সমস্ত আলোই শুষে নিয়েছে মহাকালের অনন্ত ব্ল্যাক-হোল

 

তাকে অস্বীকার করা তো সহজ নয়!

------------------------

Sovan Mondal 
Kunjamoni apartment, 
Block-C,  4P, 
Police para,  Panchpota, 

Garia,  Kol-152


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই