Skip to main content

কবিতা ।। ব্যথার চড়াই উৎরাই ।। জয়িতা চট্টোপাধ্যায়

ব্যথার চড়াই উৎরাই

জয়িতা চট্টোপাধ্যায়



লেগে থাকুক বুকের ভেতর চাপা হাওয়া
লেগে থাকুক দেওয়ালে অমিলের সাক্ষ্য

কেউ আমরা কাউকে ভালোবাসিনি জেনে
রুক্ষ দুপুরকে  নিরুদ্দেশ সখার মতো
আঁকড়ে ধরে বাচবো

চলে গেছে যারা, তাদের নামে
ভরে নেবো গ্লাসে অপেক্ষার জল
ঢক ঢক করে খাবো তারপর


আবার ব্যস্ত ভঙ্গিএবং চলা
আরোও একটি ভ্রাম্যমাণ রাস্তা
অনেটা না বলা...

===========
জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই