Skip to main content

কবিতা ।। নিশুতি রাতে ।। রাফেল ইসলাম

নিশুতি রাতে 

রাফেল ইসলাম


ফিরছি আমি অফিস থেকে 
নিশুতি রাতে দেখি, 
বাড়ির পথে শ্মশান ঘাটে 
মুন্ডহীন দাঁড়িয়ে ওটা কি? 

ভয়ঙ্কর কালো পোশাকে যেন 
আসছে কাছে ধেয়ে, 
রক্ত ঝরা কাটা মাথা 
হাতেই ছিল নিয়ে। 

থর্ থর্ কেঁপে যাচ্ছি ঘেমে
পাচ্ছি না ভেবে কিছুই,
ভয়ে তৃষ্ণার্ত রুদ্ধ কন্ঠস্বরে
পিছনে দৌড় দিই। 

অনেকটা রাস্তা এসে এবার 
কয়েকটি লোকের দেখা, 
হাঁফিয়ে সব বললাম ওদের 
কেমনে যাব বাড়িতে একা।। 

------------------------------
রাফেল ইসলাম। 
গ্রাম-বাগান বেড়িয়া(বিড়লাপুর)।
পোস্ট-চককাশিপুর। 
থানা-নোদাখালি। 
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা। 
পিন নম্বর-৭৪৩৩১৮.


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই