Skip to main content

কবিতা ।। তুমি এলে বাঁচি ।। লালন চাঁদ

তুমি এলে বাঁচি 

লালন চাঁদ


আসতে চেয়েছিলে 
এলে না 
বিকেল শেষ হয়ে এলো সাঁঝবেলা 
তবু তোমার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি এখনো 

নিঃস্ব জ্বরে পুড়ে যাচ্ছে গা 
আর দাঁড়িয়ে থাকতে পারছি না 
তবু কার পদক্ষেপ শুনি?
নূপুরের শব্দ ফিরে আসে আমার বিষণ্ণ বুকে 
তবে কি এলে?
কোথায় তুমি?

চারদিকে ঘনো অন্ধকার 
নিভে গেছে বাতিঘর 
ইচ্ছেগুলো মরে যাচ্ছে ধীরে ধীরে 
হৃদয় উদ্বাস্তু  
এগিয়ে আসছে নিঃশব্দ মৃত্যু ঘাতক 

ফিরে যাচ্ছি 
কিন্তু কোথায় যাবো? 
মৃত্যু পিছু নিচ্ছে বারবার 
তুমি এলে বাঁচি 
এই নিঠুর মিথ্যের হাত থেকে বাঁচি

-----------------------------

লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই