Skip to main content

কবিতা ।। সুখের পিছু ।। বাসুদেব সরকার


সুখের পিছু 

বাসুদেব সরকার 


সুখের পিছু ছুটতে গিয়ে 
ঝরছে গায়ের নোনাঘাম, 
জ্বরা-ব্যাধি জীবনসঙ্গী 
দুঃখক্ষেত্র ধরাধাম।

সুখ সুখ সুখ করলে কি আর 
সুখের নাগাল পাওয়া যায়? 
সুখ হলো যে আপেক্ষিক খুব 
সকলে সুখ নাহি পায়। 

সুখ-দুঃখ আর উত্থান-পতন 
এ নিয়ে যে জীবন রণ, 
একটু সুখের ছোঁয়া পেতে 
ব্যাকুল সদা মানব মন। 

সুখের পরে দুখ আসে আর 
দুখের পরে আসে সুখ, 
কারো আবার দুখ কাটে না 
দুখের বোঝায় ভারী বুক। 

===============

◾বাসুদেব সরকার, পেশা: শিক্ষক 
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ। 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই