Skip to main content

ভালো ।। বদ্রীনাথ পাল

নবপ্রভাত

ছড়া

ভালো 

বদ্রীনাথ পাল 


পাকা হলে আম জাম খেতে ভালো মিষ্টি 
শুনে বড়ো ভালো লাগে দোয়েলের শিষ-টি।
পেট পুরে খেতে ভালো -ভালো হলে রান্না—
ভালো নয় ভালো নয় শিশুদের কান্না।

গরমে স্বস্তি ভালো আষাঢ়ের বর্ষা—
পোষাক আশাক ভালো যদি হয় ফর্সা ।
করলা কি ভালো হয় নাহলে সে তিক্ত—
শরতের ঘাস ভালো শিশিরেতে সিক্ত।

ছন্দ মাত্রা সুরে ভালো হয় পদ্য—
বাগানের ফুল ভালো যদি ফুটে সদ্য !
ভালো বটে ন্যায় নীতি মেনে চলা ধর্ম
শেষ ভালো হয় যদি ভালো হয় কর্ম।

===========
বদ্রীনাথ পাল 
বাবিরডি, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই