Skip to main content

খেলার মাঠ ।। তূয়া নূর

নবপ্রভাত

ছড়া

খেলার মাঠ

তূয়া নূর


নদীর পাড়ে খোলামেলা ছিলো খেলার মাঠ,
বিকাল বেলা মিলতো সবাই সেরে বইয়ের পাঠ।
হৈ হুল্লোড় আর ছোটাছুটি জমতো কতো খেলা,
ঠান্ডা হাওয়ার গা জুড়াতো কেটে যেতো বেলা।
সেই মাটিতে আজ উঠেছে পাহাড় উঁচু বাড়ি,
তখন থেকে খেলার মাঠের সাথে হলো আড়ি।
ভুঁই পোকাদের শক্তি অনেক এক সাথে সব মিলে,
কেটে কুটে খালি জমি সব খেয়েছে গিলে।
ছেঁটে ছুটে হচ্ছে ছোটো পড়ছে মাঠে তালা,
নেটে বসে ছেলেমেয়ের চোখে ধরে জ্বালা।

===============

তূয়া নূর
11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই