Skip to main content

আগাছা ।। সুদামকৃষ্ণ মন্ডল

নবপ্রভাত

আগাছা

সুদামকৃষ্ণ মন্ডল


তোমাকে থাকতেই হবে ওই চেয়ারে
যন্ত্রণায় পাওয়া বেদনা তুমি বোঝো বলে ।

সবকিছু বলে বোঝানো যায় না
অনেক কথা বুকের খাঁজে থাকে সুচাগ্র অনুতাপে 
না পাওয়া বেদনা অখুশি ক্ষোভ
অগ্নি উত্তাপ ছড়ায় সারা শরীর মন জুড়ে ।

তোমার শাখায় বৃষ্টির ঝমঝম শব্দ 
ফুলেল আবেশ হলো দু'চার কথা ।

সব কথা কি বলতেই হবে ?
না বলা কথা লিখে শেষ করতে পারি না যে  ;
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঘাত প্রতিঘাত 
এলোকেশী হয়ে ঝংকার তোলে 
তুমি জানো বলে নিরীক্ষণ করেছ  ;
বিশ্লেষণের দায় নিয়ে অধিকার ফলাও ।

পাতাবাহার অবস্থান দেখেছি
কিন্তু , তুমি যে উন্মুখ দলিত  আগাছা বুঝিনি।

=================  

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই