কালবৈশাখী ।। প্রবোধ কুমার মৃধা
ছড়া
কালবৈশাখী
প্রবোধ কুমার মৃধা
আসে কালবৈশাখী
কাল বৈশাখে
দিগন্তের পারে মেঘ
গুরু গুরু ডাকে।
ধূম্রজটা গিরিরাজ
যেন আসে ধেয়ে
তাপক্লিষ্ট ধরণীর
প্রান্তসীমা বেয়ে।
মাঠে-ঘাটে গৃহাঙ্গণে
সচকিত সবে
দূরে কোথা পড়ে বাজ
কড়্-কড়্ রবে।
ঘনাইল কালো ছায়া
ঢাকিয়া রবিরে
প্রলয়ের আর্ত রব —
দশদিশি ঘিরে।
______
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
Comments
Post a Comment