Skip to main content

গ্রীষ্মে খুবই হিংস্র রবি ।। জগবন্ধু হালদার

নবপ্রভাত

ছড়া

গ্রীষ্মে খুবই হিংস্র রবি
  জগবন্ধু হালদার

গরমেতে হাঁসফাঁস
বোশেখ জৈষ্ঠ্য মাস
কাঠফাটা রোদ্দুরে
গাছপালা খাক পুড়ে ।

পশু-পাখি কাতরায়
মাঠ-ঘাট বারি চায়
ছাতি ফাটে রবি তেজে
ঝরে ঘাম মুড়ো-লেজে ।

তালবনে আমবনে
রোদ্দুর গনগনে ।
শুখা-ফাটা খাল-বিল
ধুঁকে ধুঁকে ওড়ে চিল ।

আগুনের হলকায়
চোখ-মুখ ঝলসায় ।
বাপরে কী দাবদাহ
প্রকৃতির রাগবহ 

শ্বাস যেন নাগিনীর
দজ্জাল গৃহিণীর
ঝাঁজে জ্বলে দেহ-মন
এসো ত্বরা বরিষণ ।।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই