Skip to main content

চাওয়া ।। মাথুর দাস

চাওয়া
মাথুর দাস


বলছে সবাই, চাই চাই চাই,

চাওয়ার বহর বাড়ছেও ।

যার হয়তো দেওয়ার কথা,

সবার সঙ্গে চাইছে সে-ও !


দেওয়ার কেউ নেই কোত্থাও

এমন-ই যদি হয়, তবে

সব চাওয়ারই মিলবে যে ঠাঁই

আকাশকুসুম অনুভবে ।


******************************

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

******************************

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই