Skip to main content

বন্দী পাখি ।। সুদামকৃষ্ণ মন্ডল

নবপ্রভাত

বন্দী পাখি

সুদামকৃষ্ণ মন্ডল 


সকাল হলেই বসে  চালে রঙিন দু'টি পাখি 
কিচির মিচির ডাক তার কাজল টানা আঁখি 

খুকু বলে , শালিক পাখি পুষব আনো ধরে 
যেই না বলা অমনি তখন ওড়ে ফুরুৎ  করে 

ময়না টিয়া খাঁচায় ভরা কষ্ট তাদের দেখে
পুষি বিড়াল পাছে ধরে ঘুম আসে না চোখে  

মায়ের বারণ শুনত যদি শখের পাখি পোষা 
রাত্রি দিনে বিরাম পেত জুটত  পড়ার নেশা 

ছাদের উপর পায়রা থাকে কচি তাদের ছানা
মলের গন্ধে যায় না থাকা মাতো করেন ঘৃণা 

বেজায় রেগে যখন তখন লাঠি ধরেন হাতে
লেখা পড়ায় মন বসাতে উপোস রাখেন রাতে 

বাবা বলেন,  বনের পাখি স্বাধীন হয়ে থাক 
উড়ুক না সে যেথায় সেথায় বন্দী চিন্তা যাক 

তোমায় যদি বন্দী খাঁচায় রাখি ক্ষণ কাল 
মনের ভূমি পতিত হবে  বিষাদ চির কাল

======================  

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই