Skip to main content

যুদ্ধারম্ভ ।। উৎপল হালদার

নবপ্রভাত

কবিতা

.. ..  যুদ্ধারম্ভ .. .. 

          উৎপল হালদার 


  দুরন্ত কনসার্টে যুদ্ধ ঘোষিত হোক 
 পাহাড় থেকে সাগরের সীমা 
 আজ মৃত্যুর জ্বলন্ত বুদবুদ ---

 রক্তের গন্ধে বাতাস মাতাল হোক
 বুক ফাটা কান্না আর হাহাকারে
 জ্বলছে বিস্ফোরক বারুদ ---

 চির আকাঙ্খিত স্বপ্ন দেখা বন্ধ হোক
 অসহায় পঙ্গু জীবনে দুঃখ-গ্লানি
 শরীরে মনে শ্রান্তি অবসাদ---

 শহীদের রক্তে মহাকাব্য লেখা  হোক
 জ্বলন্ত মশালে জল্লাদি উল্লাস 
 যৌন অত্যাচার, ঠোঁটে বুটের জেহাদ ---

 মনুষ্যত্বকে এখন হত্যা করা হোক 
 সামরিক বা অসামরিক কায়দায় 
 হাড় হিম করা তীব্রতম যন্ত্রনায়---

 ইস্তেহার-খবরের হেডলাইন হোক 
 সুতীব্র যন্ত্রনায় লাশ হওয়া মুখ 
 অগণিত রক্তাক্ত কসাইখানায়---

 হিংসার বিষে মৃত্যু-উপত্যকা হোক 
 উদ্ধত রিভলবারের আগুন মুখে
 স্তব্ধ দৃষ্টি, রুদ্ধবাক সন্ধ্যায় সকালে ---

 হত্যাকারীর আদালতে বিচার হোক
 কতৃপক্ষের শেখানো পদ্ধতিতে
 মগজধোলাই কুশিক্ষার পাঠশালে---

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই