Skip to main content

লুকনো অভিযান ।। জয়িতা চট্টোপাধ্যায়

নবপ্রভাত


লুকনো অভিযান

জয়িতা চট্টোপাধ্যায়


সবারই যাওয়ার গরজ থাকে
কেবল কেউ শীত পোয়ানো অদ্ভুত রাত
বুকে আগলে দাঁড়িয়ে থাকে  বাসস্টপে
যেখানে প্রবল বৃষ্টিতে ভিজে যায় তলপেটের উষ্ণতা, 
অন্তর্বাসের পালক ওড়ে ফাঁকা রাস্তা হয়ে
মায়াবী আকাশ জানান দেয়
তাড়া নেই, তীব্র অভিঘাত মাখা আকুতিরা
এমনিই মিশে যায়,নগ্ন শরীরের অনিবার্য টানে
ইচ্ছের পাশে শোয়,আদর করে,
আর ভোর না হতেই চলে যায় পাশের গলি দিয়ে...

================

জয়িতা চট্টোপাধ্যায়

শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা, ভারত

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই