Skip to main content

সময়ের স্রোত ।। দুর্গাদাস মিদ্যা

নবপ্রভাত

কবিতা

সময়ের স্রোত

দুর্গাদাস মিদ্যা


বহমান সময়ের স্রোতে ভেসে যায় দিন 
দিন দিন হীন হয়ে
সমাজ সংসার ভাঙনের মুখে এসে দাঁড়ায় 
কত অন্যায় ঘটে যায় অবলীলায় 
দেখে কষ্ট হয়।
সত্য বুঝে গ্যাছে তার আর তেমন কদর নেই 
যেমন ছিল এই সেদিনও।
ভাব ভালোবাসা যেন বিরাট এক তামাসা 
হতাশার গভীর এক স্তুপ 
জনগণ প্রতিবাদ হীন নিশ্চুপ।
এই সব দেখে শুনে লজ্জায় মাথা নত হয় 
জীবনের শেষে দুচোখে দেখি কী দারুণ অবক্ষয়!
ভয় হয় এই কি তবে আমাদের পরিচয়?

============

দুর্গাদাস মিদ্যা,
বেহালা, কলকাতা।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই