Skip to main content

কবিতা ।। দ্বিতীয় শৈশব ।। মাথুর দাস

দ্বিতীয় শৈশব

মাথুর দাস


সামুদ্রিক  রহস্যমাখা যৌবন  ছেড়ে

কেন তুই বার বার ফিরে পেতে চাস্

ফেলে আসা সোনাঝরা শৈশবের কাল ?

তুই  কি  জানিস্  কিছু  এসবের  মানে ?

তুই কি জানিস্ না জীবনে শুধুমাত্র

একবার  দেখা দেয়  ফুটন্ত  সকাল,

যেন শুভ্র মেরুজ্যোতি সুমেরু প্রদেশে !

প্রাকৃতিক  নিয়মেও   ভুলচুক  থাকে,

সকালের  ফুল তাই  কখনো কখনো

ভুল করে ফুটে থাকে বিকেল বেলায় ;

নিয়ম  মাফিক  সব  কাজ  সারা হবে

ভেবে নিয়ে বসে থাকে গুটিকয় লোক,

স্মৃতির ডিভানে ;  ক্রমশ গড়ায়  বেলা,

সাদা চুলে  জেগে ওঠে  দ্বিতীয় শৈশব ।  


*******************************


 

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

*******************************

 




 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই