Skip to main content

স্মরণ ।। তুষার কাঞ্জিলাল ।। সুদীপ পাঠক

স্মৃতি-বিস্মৃতির অতল থেকে উদ্ধার 

একমুঠো শুভ্রকান্তি তুষার  


সুদীপ পাঠক



খবরে প্রকাশ : বিশিষ্ট সমাজকর্মী, পদ্মশ্রী শ্রী তুষার কাঞ্জিলাল আর আমাদের মধ্যে নেই ( জন্ম : ১ মার্চ ১৯৩৫ , মৃত্যু : ২৯ জানুয়ারী ২০২০ )  । চমকে উঠলাম ! যাহ শেষ হয়ে গেল একটা ধারা , একটা ঘরানা , একটা শৈলী , একটা বিশেষ রকমের জীবনচর্চা । তিনি এই সব কিছুর প্রতিষ্ঠাতা ও পথিকৃৎ । এমন এক দর্শন যা গড়পড়তা গেরস্তপোষা বাঙালি জীবনে খুবই অচেনা আর তাই যথেষ্ঠ অস্বস্তিকর । কিছু মানুষ থাকেন যারা চলে গেলে একটি মাত্র বাক্য প্রযোজ্য হয়ে ওঠে : লাস্ট অফ্ হিজ কাইন্ড । নিজের ফিলজোফিকে হাতে কলমে প্রমাণ করার স্বনিয়জিত দায়ভার কাঁধে তুলে নিয়ে যারা পথ চলেন আজীবন । 

সে সব আঠারো উনিশ বছর আগের কথা । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ইতালির সেন্ত্রো ওরিয়েন্তামেন্ত এদুকেতিভো সংস্থার কাছ থেকে কারিগরী সহায়তায় নিয়ে ২০০২ সালে রূপকলা কেন্দ্র নামের প্রতিষ্ঠানের  যাত্রা শুরু করলো । গোড়ার দিকে অনেকেই ধন্দ্ধে ছিলেন এই ভেবে যে এই প্রতিষ্ঠানটির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃতপক্ষে ঠিক কি ? এটিকে ফিল্ম স্কুল হিসাবে মান্যতা দেবার ব্যাপারে বহুজন সংশয় প্রকাশ করেন । হবে নাই বা কেনো ! তখন মেন গেটের ওপর গ্লো শাইনে জ্বলজ্বল করছে "এ্যান ইনস্টিটিউট অফ সোসিয়াল কমিউনিকেশন ইউজিং ভিডিও টেকনোলজি" এই শব্দবন্ধ । ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় বিরাজমান যে সব বাঘা বাঘা ব্যক্তিত্ব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রূপকলার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা এই বিষয়ে যথেষ্ট উন্নাসিকতার পরিচয় দিয়েছেন সেই সময় । চিরাচরিত ধ্যানধারণা অনুযায়ী ফিল্ম স্কুল বলতে বোঝায় এফ টি আই এবং পরবর্তী কালে এস আর এফ টি আই । সেখানে রূপকলা কোনো রেশিওতেই আসে না ! অনেকেই ভাবতেন এটা বোধহয় মাসকম পড়ার জায়গা বা ঐ গোত্রের কিছু একটা হবে । অর্থাৎ পূর্বোক্ত দুটি জাতীয় স্তরের প্রতিষ্ঠানের তুলনায় নিতান্তই ব্ল্যাকশিপ । এই মনোভাব প্রথমেই আমাদের অনেকখানি দমিয়ে দিয়েছিল । কিন্তু সব জিনিসেরই দুটো বিপরীত অভিমুখ আছে , ভালো এবং মন্দ । সেটা তখন বুঝতে পারিনি , আজ মর্মে মর্মে উপলব্ধি করি । কথায় আছে না শাঁপে বর , আমাদেরও তাই হয়েছিল । 

ক্লাস শুরু হওয়ার অল্প কিছু দিনের মধ্যেই প্রবল রকমের হতাশা ও নৈরাশ্যের কুয়াশা এসে আমাদের গ্রাস করলো । মনে হতে লাগলো আমরা ঠকে গেছি , দুধের বদলে পীটুলি গোলা গেলানো হচ্ছে ।        আমরা প্রথম শিক্ষাবর্ষের স্টুডেন্টরা হলাম গিনিপিগ । কর্তৃপক্ষ তাদের সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা আমাদের ওপর দিয়ে চালিয়ে নিচ্ছে একথা মানতেই হবে , ইত্যাদি ইত্যাদি । প্রতিদিন প্রবল বিরক্তি নিয়ে হাজির হতাম আর দাঁতে দাঁত চেপে বসে থাকতাম । কেনো এমনটা হলো সে বিষয়ে সামান্য ব্যাখ্যা দেওয়া প্রয়োজন । ফার্স্ট ব্যাচে পাঁচটি স্ট্রিম নিয়ে পাঠক্রম শুরু হয় , যথা : ডিরেকশন , সিনেম্যাটোগ্রাফি , এডিটিং , এ্যানিমেশন এবং ডেভেলপমেন্ট কমিউনিকেশন । সমস্যার সূত্রপাত এই শেষোক্ত বিষয়টি নিয়ে । গোড়া থেকেই কপালে সমাজ সংযোগের লেবেল সেঁটে থাকার ফলে প্রতিষ্ঠান সম্পর্কে ধোঁয়াশা সৃষ্টি হয় । বাকি চারটি বিভাগের পঠনপাঠনের বিষয় , পদ্ধতি ও কার্যকারিতা নিয়ে কারো মনে কোনো সংশয় নেই । শুধু শেষেরটি যে ঠিক কি বস্তু তাই নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই । কেউ কেউ নিজের মতন করে ব্যাখ্যা করে নিয়েছিল : এই বিষয়ে পড়ে এন জি ও তে  চাকরী করা যায় , এই রকম । আদতে ব্যাপারটা মোটেও তা নয় বলাই বাহুল্য । তৎকালীন রাজ্য সরকার একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন , যাকে পরিভাষায় ন্যারোকাস্ট বা নিকট সঞ্চার বলা হয় । স্যাটালাইট আপ লিংকিংয়ের মাধ্যমে রূপকলা কেন্দ্রের স্টুডিও থেকে সরাসরি বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে এই হল উদ্দেশ্য । গ্রামের বিভিন্ন পেশার মানুষ যেমন কৃষিজীবী , মস্যজীবি , তন্তুবায় থেকে শুরু করে একাধিক হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ তাদের সমস্যার কথা তুলে ধরবে এবং স্টুডিও থেকে তার সমাধানের উপায় বাৎলে দেওয়ার চেষ্টা করা হবে । তাছাড়া নতুন নতুন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে । গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনে এই প্রযুক্তির ভূমিকা অপরিসীম । উদ্যোগটি যে মহৎ এবং সাধুবাদ যোগ্য তাই নিয়ে কোনো দ্বিমত থাকার কথাই নয় । এই সামগ্রিক বিষয় নিয়ে কাজ করার জন্য যে সিস্টেমেটিক স্টাডি সেটাই ডেভেলপমেন্ট কমিউনিকেশনের আওতায় পড়ে ; এ কথা ধীরে ধীরে বুঝতে পারি । 

মুশকিল হল অন্য দিকে । তখন ডেভেলপমেন্ট কমিউনিকেশন বিভাগে সবেধন নীলমণি একটি মাত্র স্টুডেন্ট । একজনকে নিয়ে তো আর ডিপার্টমেন্ট চালানো যায় না । ফলে অন্য রকম ভাবে ক্লাসের আরেঞ্জমেন্ট করতে হলো । কমন সিমেস্টারে আমরা সবাই সমাজ সংযোগের পাঠ নিতে বাধ্য হলাম সঙ্গে ডি সির সেই স্টুডেন্ট । ফলে অচিরেই সেটা বোরিং মনে হতে লাগলো । যারা ফিল্ম মেকিং শিখতে এসেছে তাদের কাছে সেটাই তো স্বাভাবিক । একটা হার্ডকোর টেকনিক্যাল সাবজেক্ট শিখতে হবে , নিজেকে ইন্ডাস্ট্রির উপযুক্ত করে তুলতে হবে , তাও মাত্র দু' বছরের মধ্যে অথচ সময় বয়ে যাচ্ছে হু হু করে । কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে যথা নিয়মে । এই রকমই এক বিরক্তি উৎপাদনকারী ও নিস্তরঙ্গ সময়ে হঠাৎ একদিন ক্লাসে দেখানো হলো একটি তথ্যচিত্র । বিষয় : সুন্দরবন । সঠিক ভাবে বলতে গেলে সেখানকার অধিবাসীদের জীবন সংগ্রাম নিয়ে অল্প সময়ের মধ্যে বাস্তব খণ্ডচিত্র তুলে ধরা এবং সেই সঙ্গে জরুরী কিছু পরিসংখ্যান ও তথ্য পরিবেশন করা । ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম । কি দারুন উপস্থাপনা ! উপরন্তু বিস্ময়ের আরো এক ধাপ বাকী ছিল , সেটা হলো এই ছবিটা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের হাতে তৈরী । বেশ একটা  ফুরফুরে মেজাজ নিয়ে ভাবতে থাকলাম টিচাররা যদি এমন ছবি তৈরী করতে পারে তবে আমরাই বা পারবো না কেনো ? ছবি দেখা ও আলোচনা পর্ব মেটার পর জানতে পারলাম এই ছবি নির্মাণ হয়েছে যাকে কেন্দ্র করে সেই মানুষটি আগামীকাল আসবেন আমাদের সঙ্গে কথা বলতে । তিনি শ্রী তুষার কাঞ্জিলাল । কে ইনি ? কি এনার পরিচয় ? জানা গেলো ইনি হলেন সমাজকর্মী ও সুন্দরবন উন্নয়ন আন্দোলনের অন্যতম প্রধান মুখ ও পুরোধা পুরুষ । সেই সঙ্গে এটাও জানানো হলো যে ওনার সময়ানুবর্তিতা নাকি দৃষ্টান্ত স্থাপন করার মতন একটি বিষয় । পাঁচ মিনিটের দেরী উনি সহ্য করেন না । ফ্যাকাল্টি মেম্বারদের যে টিম রঙাবেলিয়ায় গিয়ে ওনার সঙ্গে কথা বলেছে তাদের নাকি সেই অভিজ্ঞতা হয়েছে । নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে দেরী হওয়ায় উনি সেখান থেকে চলে গেছেন । ফলে প্রতঃভ্রমণরত অবস্থায় ওনার সঙ্গে পা মিলিয়ে চলতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়েছে । তাই আমাদের সতর্ক করে দেওয়া হলো ক্লাসে আসতে দেরি যেনো মোটেই না হয় । 

পরের দিন সাক্ষাৎ হলো তাঁর সঙ্গে । টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের কর্ণধার তুষারবাবু , মাষ্টারমশাই নামে যিনি সমধিক খ্যাত । আপাদমস্তক শুভ্রকান্তি একজন মানুষ । হ্যাঁ ঠিক তাই , পরনে সাদা ধুতি পাঞ্জাবি আর এক মাথা ধপধপে সাদা চুল । সুপুরুষ এবং গৌরবর্ণ তাইতে দীর্ঘদিন ফিল্ড ওয়ার্কের ছাপ পড়েছে তাই টকটকে লালচে ভাব । শিক্ষা , বৈদগ্ধ , পাণ্ডিত্য , বয়েস ও অভিজ্ঞতার ভারে ঋদ্ধ এক আকর্ষণীয় ও সম্ভ্রম জাগানো ব্যক্তিত্ব । প্রথম দর্শনেই খুব কাছের ও আদরণীয় বলে মনে হয় । শুরু হলো আলাপচারিতা । জানা গেলো সুন্দরবনের নদীবাঁধ এবং সেখানকার ভাঙ্গন সম্পর্কিত বহু অজানা তথ্য । রাঙাবেলিয়াকে সেন্টার করে আসেপাশের দ্বীপবাসী মানুষজনের আশঙ্কা , সমস্যা , দৈনন্দিন জীবনযাপন । জলে কুমীর ডাঙায় বাঘ সহ বিচিত্র কর্ম ও জীবন প্রণালীর আলেখ্য । কিভাবে ঐ সমস্ত অধিবাসীদের কাছ থেকে পার্টিসিপেটারি ফরম্যাটে কি কি তথ্য সংগ্রহ করা হয় ও উন্ননের কাজে সেটার ইমপ্লিমেন্ট কি ভাবে হয় এই সমস্ত কিছু গল্পের ছলে বলে গেলেন আমাদের । সেই ভাষণে কোনো গেরেম্ভারি চাল নেই , সম্পূর্ণ বাহুল্য বর্জিত এবং তার সঙ্গে অনাবিল হাস্যরসের মিশেল । যদি খুব ভুল না হয় যতদূর মনে পড়ে উনি সাকুল্যে দিন দুই কি তিন এসেছিলেন রূপকলায় । নিজের সুদীর্ঘ ও সুবিস্তৃত কর্ম জীবনের নানান অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন । অসামান্য রসবোধের পরিচয় ছিল সেই কথার ছত্রে ছত্রে । গোড়াতেই বললেন : শোনো বাছারা আমার কাজ শুরুর প্রথম দিকের একটা গপ্পো তোমাদের বলি । তখন আমি যাকে বলে সত্যি সত্যিই ইয়াংম্যান , রক্ত গরম একেবারে টগবগ করে ফুটছে ।  একদিন এক পথ সভায় একটা চৌকি গোছের কিছুর ওপর উঠে খুব খানিকটা তেড়ে লেকচার দিলাম । যাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলাম তাদের কিসে মঙ্গল হয় সেটা বোঝানই ছিল আমার লক্ষ্য । গলা শুকিয়ে যখন কাঠ তখন বাধ্য হয়ে চৌকি থেকে নামতে হল । জল না পেলে আর প্রাণে বাঁচি না এমন অবস্থা । মুটামুটি ছোটখাটো বেশ একটা জমায়েত হয়েছিল , তার ভিতর থেকে এক বুড়ো মোল্লাচাচা এগিয়ে এসে বললে এই ছাওয়ালডার গলার ত্যাজ আছে হেইডা কিন্তু মানতেই হইব । বোঝো ঠ্যালা ! দিনের শেষে আমার কপালে তাহলে কি জুটলো তোমরাই ভেবে দেখো একবার ! 
এই রকম অসংখ্য মনিমানিক্য ছড়িয়ে ছিল তাঁর লেকচার সেশনে । একজন ফিল্ড ওয়ার্কারকে কি ভীষণ শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয় তা বলতে গিয়ে ব্যঙ্গ মিশ্রিত ধমক দিয়ে বলেছিলেন : তোমরা তো জন্মেছ সব এক একটা যেন দেবশিশু , ননীরপুতুল । গায়ে দু ফোঁটা জল পড়লেই গোলে পাঁক হয়ে যাবে । 
অর্থাৎ একজন সমাজকর্মীকে হতে হবে ক্লান্তিহীন বিরামহীন সদা সর্বদা প্রস্তুত ও সজাগ । তার ছুটি বলে কিছু নেই , থাকার কথাও নয় । বলেছিলেন মনে রেখো একশো শতাংশ কাজের পর তোমার প্রাপ্তির ভাঁড়ারে জমা পড়বে হয়তো এক শতাংশ । ভেঙে পড়লে চলবে না , দোমে গেলে চলবে না । জানবে তুমি ঠিক ততটুকুই পেয়েছ যতটুকু তোমার প্রাপ্য । ওখানেই তোমার সাফল্য ওখানেই তোমার কাজ করার স্বার্থকতা । কি অমোঘ বাণী ! এতো দিন পরে ভাবতে গিয়ে শিহরন অনুভব করি । কথাগুলি যে খুব জোরালো ও মজবুত বিশ্বাসের ভীতের ওপর দাঁড়িয়ে বলা সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না । আগাগোড়া নিজের ব্যবহারিক জীবনে সেটাই তো প্রমাণ করে গেছেন ।  

আজকাল চতুর্দিকে একটা কথা খুব শোনা যায় : মোটিভেশনাল স্পীচ । সেটা প্রকৃত অর্থে কি এবং তার জোর কত তা আঠারো বছর আগেই উপলব্ধি করেছিলাম । মনে আছে সকলের ভিতর যে পাহাড় প্রমাণ ক্ষোভ ও অভিযোগ জমা হয়েছিল ; মাষ্টারমশাইয়ের ক্লাস এ্যাটেন্ড করার পর কমবেশি তার উপশম ঘটে । সর্বাংশে না হলেও বহুলাংশে তো বটেই । ব্যক্তগতভাবে বলতে দ্বিধা নেই ওনার কথা শোনার পর বুঝতে পারি সমাজ সংযোগের এই পাঠ ফিল্ম মেকিং এর অন্যতম জরুরী অধ্যায় , এ বিষয়ে না জানলে অন্য ধারার ছবি তৈরী করা অসম্ভব । প্রশ্ন উঠতেই পারে এতকাল ধরে প্রবাদপ্রতিম চলচ্চিত্রকারগণ দুনিয়া কাঁপানো সব ছবি বানিয়েছেন তাঁরা ডি সি পড়েছেন বুঝি ? উত্তর হল : হ্যাঁ পড়েছেন , তবে নিজের মতন করে । এখন যখন অর্গানাইজড সেক্টর তৈরী হয়েছে তখন তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে না কেনো ? রূপকলা কেন্দ্রের আমার এক সহপাঠি ও সহকর্মী তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার লাভ করে । একাধিক সাক্ষাৎকারে সে এই পড়াশোনার গুরুত্বের কথা বলেছে ও কৃতজ্ঞতা স্বীকার করেছে । আজ যখন তামাম দুনিয়ার বিজ্ঞানী ও পরিবেশবিদগণ বিশ্ব উষ্ণনায়ন ও জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ ও তার সুতীব্র প্রভাব নিয়ে গভীর ভাবে চিন্তিত । তখন খুব প্রাসঙ্গিক ভাবেই মাষ্টার মশাইয়ের কিছু কথা মনে পড়ে : প্রকৃতি তার নিজের নিয়মে নিজের পথে চলবে তার স্বভাবজাত আচরণ করবে । তুমি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারো না । সব চাইতে ভালো যা তুমি করতে পারো তা হলো প্রকৃতির কাছ থেকে উৎকৃষ্ট কিছু সময় ক্রয় করতে পারো । নদীর এক ধারে যেমন ভাঙ্গন হচ্ছে তেমন অন্য ধারে আবার নতুন চর জেগে ওঠার ব্যাপারটাও রয়েছে । এমন ভাবেই চলবে , তার মধ্যেই আমাদের সব রকম পরিকল্পনা গুলোকে ঠিকঠাক ভাবে সাজিয়ে ফেলতে হবে । 

আঠারো বছর আগে অতি অল্প সময়ের জন্য যে ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিলাম তাঁর প্রয়ান সংবাদ কেনো এভাবে বুকে বাজে ? যিনি অনায়াসে বলতে পারেন : মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করলেই কি তুমি বিনিময়ে অঢেল ভালোবাসা পাবে , লোকে তোমাকে মাথায় তুলে ধেই ধেই করে নেত্য করবে বলে মনে করেছ ? তোমার মুন্ডু , ঠিক তার উল্টোটাই হবে ! যে কোনো ভালো কাজ করতে গেলেই তোমার কপালে অশেষ ঘৃণা , লাঞ্ছনা গঞ্জনা , কটূক্তি আর অপমান বরাদ্দ হয়ে আছে সেটা মনে রাখবে । তাই বলে কি তুমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে ? সেটা তো আর হয় না , তোমাকে কাজ চালিয়ে যেতে হবে । সেই তিনি কবে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন , সেই সময় কেন্দ্রে কোন রাজনৈতিক দল ক্ষমতাসীন ছিল এসব সালতামামি আমার কাছে অবান্তর বলে মনে হয় তাই জানার প্রয়োজন বোধ করিনি । শুধু এটুকু বলা যায় ওনাকে সন্মান প্রদর্শন করে দেশবাসীর ঋণ খুব সামান্য হলেও পরিশোধ হয়েছে বলে মনে হয় । একাধিক গুণী মানুষের কাছে শুনেছি যাদের রবীন্দ্রনাথ কিম্বা সত্যজিৎ রায়ের সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছে তাদের জীবনদর্শন আমূল পাল্টে গেছে । রূপকলা কেন্দ্রের কোর্স শেষ হওয়ার পর আমাদের মধ্যে অনেকেরই এক ধরনের অপূর্ণতা ও অতৃপ্তির বোধ জাগে । বিশেষত আমরা যারা সিনেম্যাটোগ্রাফি শিখতে চেয়েছিলাম তাদের । কারণ শুধু মাত্র ভিডিওগ্রাফি শিখে স্ট্রিংগার হিসাবে কাজ করতে রাজি ছিলাম না । তাই ' সিনেম্যাটোগ্রাফি এন্ড ফিল্ম মেকিং ইন দ্যা ট্রু সেন্স '  শিখতে ও জানতে আমার দুই সহপাঠী এফ টি আই , পুনের উদ্যেশ্য যাত্রা করে এবং আমি ; ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এল ভি প্রসাদ ফিল্ম এন্ড টেলিভিশন এ্যাকাডেমি , চেন্নাই তে গিয়ে হাজির হই । ফিল্ম স্কুলের ছাত্র হিসাবে আমাদের দেশের সেরা প্রশিক্ষকদের পেয়েছিলাম তো বটেই এমন কি হলিউডের স্বনামধন্য ও জগৎ বিখ্যাত প্রযুক্তিবিদদের কাছে তালিম নেওয়ার বিরলতম সুযোগ হয়েছে । কিন্তু চেন্নাইয়ের সেই দিন গুলোতে দ্বিতীয় আর একজন তুষার কাঞ্জিলালকে পাইনি এ কথা অনস্বীকার্য ।

সমাপ্ত
 
SUDIP  PATHAK

Swapno Neer Apartment , 
3rd floor , flat no : 3 ,
321 Purba Sinthee Road , 
Madhugarh , DumDum ,
Kolkata -700030 

Phone & what's app number : 
9874919948 



 
  
 
 



 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী

কুশীলব  আলাপন রায় চৌধুরী  চারিদিকের ফ্ল্যাটগুলোয় হাল-ফ্যাশানের  কত রকমারি আলো! বড়-ছোট ঘুপচি  ঘরগুলোয় এক-একটা সিনেমার দৃশ্য!  চৌকো জানালা, না টিভির স্ক্রিন? আচ্ছা,  আজকাল টিভি দেখে কেউ? দেখেছই তো!  শুনতেও পাচ্ছো। সিনেমার ভেতর সিনেমা।  গাঁক-গাঁক করে টিভি চলছে, বাপরে!  প্রতি ফ্ল্যাটের কোনো না কোনো ঘরে  কেউ না কেউ বোকা বাক্সতে বন্দী!  ওই  ফ্ল্যাটে ফুড ডেলিভারি দিয়ে  চলে গেল বাইক;  খাবারের গন্ধ ভেসে আসছে! ওদিক থেকেই কি?  নাকি অন্য ফ্ল্যাট থেকে? বেশ রিচ!  দেখতে পাচ্ছি আরেকটা ফ্ল্যাটে  কেউ রান্না নিয়ে ব্যস্তI কেউ বা...!...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

গুচ্ছকবিতা ।। জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার

(গুচ্ছকবিতা) জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার আঁচলের আকাশ জ্বরের রাতে কপাল ছুঁয়ে জেগে থাকা দুটি হাত, ঘুমের ভেতর স্বপ্ন বুনে আগলে রাখা দিন ও রাত। ঝড় এলে যে বুক পেতে দেয়, ভোলে নিজের সব আঘাত, মায়ের আঁচল শৈশব জুড়ে ছিল আমার প্রথম প্রভাত। হাঁটতে শেখার প্রথম পথে ধরেছিল যে স্নেহের হাত, ভুলের ভেতর শাসন মিশিয়ে গড়ে তুলেছে মানবচিত্ত। অন্ধকারে পথ হারালে দেখিয়েছে আলোর প্রভাত, মায়ের চোখে দেখেছি আমি ভালোবাসার অবিরত জ্যোতিপাত। অভাব ছিল, তবু মুখে ছিল না কোনো অভিযোগের কথা, নিজে কষ্ট সয়ে দিয়েছে সন্তানের মুখে সুখের ব্যথা। ছোট্ট ঘরের চার দেয়ালে গড়ে তুলেছে স্বপ্নগাঁথা, মায়ের মতো আপন মানুষ খুঁজে পাওয়া বড়ই বৃথা। আজও যখন ক্লান্ত মনে নেমে আসে বিষণ্ন সময়, মায়ের মুখের একটুখানি হাসি জাগায় নতুন পরিচয়। পৃথিবীজুড়ে যতই দেখি সুখ-দুঃখের বিস্ময়, মায়ের আঁচলেই খুঁজে পাই নিরাপদ এক আশ্রয়। দু'হাতের প্রার্থনা ভোরের আলো ফোটার আগে জেগে ওঠে যে দুটি হাত, সন্তানেরই মঙ্গল চেয়ে কাটায় নীরব দিন ও রাত। নিজের সুখের হিসাব ভুলে রাখে ভালোবাসার পাত, মায়ের প্রার্থনায় জড়িয়ে থাকে জীবনের গভীর প্রভাত। সিজদায়...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন ১   ঘুম ঘুম না এলে কি বা করা যায় ? তখন কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  আর সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। তখন চিন্তা উদ্ভট উদ্ভট  গুণের জায়গায় ভাগ  বিয়োগের বদলে যোগ  বেড়া টপকে টপকে যায় ।  একটার পর একটা উইকেট পড়ে যেতে থাকে আর অধিনায়ক যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘুম না এলে কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। ২    থামা  থামতে জানা সোজা নয় মোহ চারপাশ ঘিরে রাখে কখন থামতে হবে  কেউ বলে দেবে ন...

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️ শিবাশিস মুখার্জী

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️শিবাশিস মুখার্জী,  কলকাতা বিশ্ববিদ্যালয়  অ্যান কারসনকে শুধু কবি বললে তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি অংশই ধরা পড়ে। তিনি একই সঙ্গে কবি, অনুবাদক, প্রাচীন গ্রিক সাহিত্যের গবেষক, প্রাবন্ধিক এবং পরীক্ষামূলক লেখক। তাঁর সাহিত্য এমন এক সীমানাহীন পরিসর তৈরি করে যেখানে কবিতা, গদ্য, পুরাণ, দর্শন, অনুবাদ, ব্যক্তিগত স্মৃতি এবং একাডেমিক গবেষণা পরস্পরের মধ্যে প্রবেশ করে। ফলে কারসনের রচনাকে বুঝতে হলে কেবল “তিনি কী বলতে চেয়েছেন” এই প্রশ্ন যথেষ্ট নয়; বরং দেখতে হয় তিনি কীভাবে অর্থ তৈরি করেন, কীভাবে অর্থকে ভেঙে দেন এবং কীভাবে পাঠককে অর্থের নির্মাণপ্রক্রিয়ার মধ্যে নিয়ে যান। ৮ অক্টোবর ২০২৬-এ সুইডিশ অ্যাকাডেমি তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করার ঘোষণা করে। পুরস্কারের সরকারি ব্যাখ্যায় তাঁর “সাহসী ও অভিনব সাহিত্যকর্মের” কথা বলা হয়েছে—যে সৃষ্টিকর্ম ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে এক সৃজনশীল ও খেলাচ্ছলে সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের নতুন রূপ নির্মাণ করেছে। কারসনের সাহিত্যজগতের কেন্দ্রে রয়...

জনপ্রিয় লেখা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

সাহিত্যের মাটিতে এক বীজ -- "ত্রয়ী কাব্য" ------------------------------------------------------------------------------ সুনন্দ মন্ডল নবীনচন্দ্র সেন সাহিত্যে তথা বাংলা কবিতার জগতে এক অবিস্মরণীয় নাম। তিনি চট্টগ্রাম জেলার নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৪৭ সালে তাঁর জন্ম এবং মত্যু ১৯০৯ সালে। বঙ্কিমচন্দ্র তাঁকে 'বাংলার বায়রন' বলেছেন। ‎জীবৎকালীন যুগে আত্মপ্রত্যয়ের মধ্যে জাতীয় চরিত্র আত্মস্থ করে নতুন সংস্কারে প্রয়াসী হয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন।মধুসূদন-হেমচন্দ্র-নবীনচন্দ্র--এই তিন কবি বাংলা কাব্যধারায় প্রাণ সঞ্চার করেছিলেন। বিশেষত মহাকাব্য লেখার দুঃসাহস দেখিয়েছিলেন। এদিক থেকে মধুসূদন দত্ত একজন সফল মহাকাব্যিক। তাঁর 'মেঘনাদ বধ' কাব্যের মত গভীর ও ব্যঞ্জনাময় না হলেও নবীনচন্দ্র সেনের 'ত্রয়ী' কাব্য বিশেষ মর্যাদা দাবি করতেই পারে। তাছাড়া 'ত্রয়ী' কাব্যে ধর্মীয় ভাবধারার আবেগ ফুটিয়ে তোলা হয়েছে। ‎ ‎নবীনচন্দ্র সেন বহু কাব্য লিখেছেন। যেমন- 'অবকাশরঞ্জিনী','পলাশীর যুদ্ধ', 'ক্লিওপেট্রা', 'রঙ্গমতী', 'খ্রীষ্ট', ...

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা শ্রীজিৎ জানা "সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়"। স্রোতের ধারা তার দু'প্রান্তে রেখে যায় ভাঙাগড়ার চিহ্ন। কালের দৃশ্যপটেও পরিবর্তনের ছবি অনিবার্যভাবেই চোখে পড়ে। সমাজ সময়ের ছাঁচে নিজেকে গড়ে নেয় প্রতিনিয়ত।  সেখানে মনে নেওয়ায় বাধা থাকলেও,মেনে নেওয়ার গাজোয়ারি চলে না। ফলত কাল বদলের গাণিতিক হিসেবে জীবন ও জীবিকার যে রদবদল,তাকেই বোধকরি সংগ্রাম বলা যায়। জীবন সংগ্রাম অথবা টিকে থাকার সংগ্রাম।  মানুষের জীবনযাপনের ক্ষেত্রে আজকে যা অত্যাবশ্যকীয় কাল তার বিকল্প রূপ পেতে পারে অথবা তা অনাবশ্যক হওয়াও স্বাভাবিক। সেক্ষেত্রে উক্ত বিষয়টির পরিষেবা দানকারী মানুষদের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়। এক কালে গাঁয়ে কত ধরনের পেশার মানুষদের চোখে পোড়তো। কোন পেশা ছিল সম্বৎসরের,আবার কোন পেশা এককালীন।  সব পেশার লোকেরাই কত নিষ্ঠা ভরে গাঁয়ে  তাদের পরিষেবা দিত। বিনিময়ে সামান্য আয় হত তাদের। আর সেই আয়টুকুই ছিল  তাদের সংসার নির্বাহের একমাত্র উপায়। কালে কালান্তরে সেই সব পেশা,সেই সব সমাজবন্ধুরা হারিয়ে গ্যাছে। শুধুমাত্র তারা বেঁচে আছে অগ্রজের গল্পকথায়,আর বিভিন...

গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ

প্রতিবাদ যখন অগ্নিবাণী বাংলাদেশে নারীমুক্তি ও নারী আন্দোলনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৯তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হল " আসিফা এবং.." কাব্য সংকলনটির মধ্যদিয়ে।সংকলনটির বিশেষত্ব হল,এটি উৎসর্গ করা হয়েছে নারীর সম্মান রক্ষার আন্দোলনের যোগ্যতম ব্যক্তি শহীদ শিক্ষক বরুন বিশ্বাসকে। সংকলক প্রকাশক সন্দীপ সাহু নিজে এবং বিশিষ্ট কবি সাহিত্যিকদের দিয়ে লিখিয়ে নিয়েছেন এমন কিছু কবিতা, যা শুধুমাত্র শব্দ ও ছন্দের অনুবন্ধ নয়, এক একটি অগ্নিবাণী।আসলে জীবনকে দেখার স্বাতন্ত্র‍্যে কবিরা সব সময়ই অগ্রগণ্য এবং অনন্য।যুগ ও জীবন দ্বন্দ্বের কণ্ঠস্বরকে আশ্রয় করে,একদিকে মনের প্রবল দাহ ও অন্যদিকে  নির্যাতিতা শিশুকন্যা ও নারীর প্রতি মনের গভীর আকুলতা থেকে প্রকাশ পেয়েছে "আসিফা এবং" এর  কবিতাগুলি।এক অন্ধকার সময়ের মুখোমুখি আমরা,সেই অন্ধকার আমাদের নিয়ে এসেছে সামাজিক অবক্ষয়ের শেষধাপে যেখানে নৈতিকতা,পাপবোধ,গ্লানিকে সরিয়ে রেখে, সমাজের বানানো নিয়মকে তোয়াক্কা না করে,অনায়াস দক্ষতায় ও ক্ষিপ্রতায় নিজেরই ধর্মচেতনাকে জলাঞ্জলি দিয়ে কিছু মানুষ তার পশুত্বের পরিচয় দিয়েছে ধর্ষণ ও ন...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

শ্যামাপদ মালাকারের কবিতা

চোখ """"""" নদী, অরণ্য, রাতের ফালি চাঁদ- সবেই তো আমার...স্বর্ণপিঁড়িটাও!। সেদিন, শুকতারাটার গা' মাপতে গিয়ে মনে হল, --ওরা আমার চেয়েও সুখী? দেখিনা একবার গাইতি-শাবল চালিয়ে... চালালাম। জল-মাটি ভেজা একটা 'চোখ' কুড়িয়ে ফিরলাম! সেই চোখদিয়ে দেখি-- শেষ বিকেলের নিরন্ন আঁচে ঝলসানো বুকে নীড়ে ফিরছে ধূলিমাখা কত কাল পা, কি শান্তি - কি তৃষ্ণা! পাতাক্ষোয়া কোদালেরর মাথায় ঝরেপড়া ললাটের ঘামে, কারা যেন জীবন শাণ দেয়! রুক্ষঠোঁটের আবরণে এক সময় নেমে আসে শিশিরস্নাত কালনিশি-- মাঝের ব্যবধান মুছে দেয় প্রতিশ্রুতির ভীড়- - পূর্বজনমের নিদর্শনচুম্বন শেষে হেরে যায় কার মমতাজ-- ম্লান হয়ে যায় কত পিঁড়ি! ... ম্লান হয়ে যায় কত পিঁড়ি! ... ম্লা...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

  কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা : এক ঐতিহ্যবাহী অধ্যায়  পার্থ সারথি চক্রবর্তী  কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। রাজার শহর কোচবিহারের ক্ষেত্রে সংখ্যাটা আরো অনেক বেশি। দুর্গাপূজা আর দীপাবলির মতো দু'দুটো বিরাট মাপের উৎসবের রেশ কাটতে না কাটতেই, এ শহর ভাসে রাস উৎসবের উন্মাদনায়। মদনমোহন ঠাকুর কোচবিহারের প্রাণের ঠাকুর। তাঁকে নিয়ে সবার আবেগ আর শ্রদ্ধা ও ভালবাসা এখানে বাঁধনছাড়া। এক অপূর্ব মিলনোৎসবের চেহারা নেওয়া এই উৎসব ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক। জন, মত, সম্প্রদায়ের উর্ধে এই উৎসবের গ্রহণযোগ্যতা। সময়ের কষ্টি পাথরে পরীক্ষিত! এক প্রাণের উৎসব, যা বহুদিন ধরেই গোটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ উৎসবে পর্যবসিত।কোচবিহারের এই রাস উৎসবকে কেন্দ্র করে যে মেলা হয় তাও সময়ের হাত ধরে অনেক বদলে গেছে। এসেছে আধুনিকতার ছোঁয়া! শৈশবে বাবার হাত ধরে যে মেলা দেখেছি তা চরিত্র ও আকৃতি দু'দিক থেকেই বদলে গেছে। গত পঁচিশ বছর ধরে খুব কাছে থেকে এই উৎসব ও মেলা দেখা, অনুভব করার সুযোগ হয়েছে। যা দিনদিন অভিজ্ঞতা ও প্রাপ্তির ঝুলিকে সমৃদ্ধ করে গেছে প্রতি ক্ষেত্রেই।  খুব সংক্ষেপে এই উৎসবের ইতিহাস না জানাটা কিন্তু অবিচারই ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি (লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে) --কী পত্রিকা? --নবপ্রভাত। --মুদ্রিত না অনলাইন? --মুদ্রিত। --কোন সংখ্যা হবে এটা? --বইমেলা 2024। --কোন কোন ধরনের লেখা থাকবে? --প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া। --বিশেষ কোন বিষয় আছে? --না। যে-কোন বিষয়েই লেখা যাবে। --শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন আছে? --না। নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা 12-14 লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি 200/250শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। --ক'টি লেখা পাঠাতে হবে? --মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। --ফেসবুক বা অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে? --না। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। --পত্রিকা কোন সময়ে প্রকাশিত হবে? --জানুয়ারি 2024-এর দ্বিতীয় সপ্তাহে। --লেখা পাঠানোর শেষতারিখ কত? -- 17 ডিসেম্বর 2023। --কীভাবে পাঠাতে হবে? --মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। --লেখার সঙ্গে কী কী দিতে হবে? --নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) --বিশেষ সতর্কতা কিছু ? --১)মেলের সাবজেক্ট লাইনে লিখবেন '...

বছরের বাছাই

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬

নবপ্রভাত ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬ এই সংখ্যায় প্রকাশিত লেখাগুলোর মধ্যে প্রতি বিভাগের একজন করে নির্বাচিত লেখককে নবপ্রভাতের পক্ষ থেকে সম্মান জানানোর কথা আছে। সেই নামগুলো আগামী সংখ্যার সূচিপত্রের সঙ্গে প্রকাশিত হবে। (পাঠক হিসাবে আপনিও জানাতে পারেন আপনার ভালোলাগার কথা।) ---নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র  প্রবন্ধ-নিবন্ধ-ফিচার  প্রবন্ধ  ।। ভয় ।। শ্রীশুভ্র প্রবন্ধ ।। প্রবীণ জনগণ ।। শ্যামল হুদাতী একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশ... প্রবন্ধ ।। ধাঙড় ।। মোঃ চাঁন মিয়া ফকির প্রবন্ধ ।। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ।। কুহেলী... প্রবন্ধ ।। নারীর সম্মান ও অধিকার — অলীক কল্পনা, না... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা বিজ্ঞানী অধ্যাপক প... প্রবন্ধ ।। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ।। সুমন বিপ্লব     ফিচার ।। চা দিবস ।। অশোক বন্দ্যোপাধ্যায়   ফিচার ।। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জীববৈচিত্...   রম্যনাটিকা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়   ভ্রমণকাহিনি মাজান্দারান: কাস্পিয়ান সাগরের তীর... ঝরণার গান শুনতে ।। ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতা ।। মনোজকুমার রায়

জল সিঁড়ি চেক বইয়ের পাতা ফুরিয়ে যেতে থাকে -- ঝরে পড়ে বৃদ্ধ গাছটির পত্রমুকুল কাঁচা গন্ধ বেয়ে চলে সময়ের স্রোতে  সারা ভোর জেগে থাকি ঘুমের টলে তাড়া দেয় একগ্রাস অবিশ্বাসী বায়ু দিন ফুরনো লাল সূর্যের টানে নেমে আসে পাড় ছোঁয়া জল সিঁড়ি ================= মনোজকুমার রায় দঃ ঝাড় আলতা ডাউকিমারী, ধূপগুড়ি জলপাইগুড়ি -৭৩৫২১০ মো ৭৭৯৭৯৩৭৫৬৬

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৭তম সংখ্যা ।। চৈত্র ১৪৩২ মার্চ ২০২৬ ।। নারী বিষয়ক সংখ্যা

 সম্পাদকীয় দপ্তর থেকে :  শুধুমাত্র 'নারী' বিষয়ক লেখাই এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। অন্যান্য বিষয়ের ভালো লাগা কিছু লেখা আগামী সংখ্যার জন্য রইল। সকলকে ধন্যবাদ। ~নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস নারীমুক্তির কালিতে লেখা ইতিহাসের কটি পাতা ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায় সাহসী এবং লড়াকু নারীরা ।। উৎপল সরকার পল গগ্যাঁর চিত্রে নারী ।। ড. সবুজ সরকার সুন্দরবনের নারীদের গল্প "নোনাজলের নীরবতা" ।। কাবেরী মাতৃত্ব অন্তকোষীয় স্থপতি ।। মেশকাতুন নাহার অপ্রয়োজনীয় ।। শ্যামাপ্রসাদ সরকার নারী: উন্নয়নের অগ্রযাত্রায় অপরিহার্য শক্তি ।। চঞ্চল পাণ্ডে নিরুদ্দেশ ।। স্বাতী রায় চৌধুরী ইলা ঘোষ : বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ।। সঙ্ঘমিত্রা দাস অক্ষরের আলো ।। জয় মণ্ডল প্রতিশোধ ।। কাবেরী মিত্র বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ।। পাভেল আমান যে পথ হারিয়েছে দূরে ।। জয়িতা চট্টোপাধ্যায় সেই লাল ফ্রকটা ।। সৈকত প্রসাদ রায় অন্য এক নারীর গল্প ।। অদিতি চ্যাটার্জি শৃঙ্গার ।। চন্দ্রকান্ত চক্রবর্তী একালের অর্জুন ।। জয়শ্রী সরকার এক সাহসিনী সিন্ধু ক...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

বিজয়ন্ত সরকার

    নির্ভয়া খুঁড়ে আসা শরীরে লাগায় স্রোত তীব্রতা কোনোদিন লগ্নজাত ছিলনা, জরা হয় লুঠ । বিক্রি হয়ে যাওয়া খবরটা পুরোনো থেকে তোলপাড়... যেভাবে সময় উপত্যকা আজ । ওরা টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিলেই ক্ষেপনাস্ত্র যৌবন পায় । এরপর একবগগা... অজ্ঞাত চুমুর বদলে চিরে-ছিঁড়ে দিতে হয় । ধর্ম পেট না ভরাতে পারলে জল হয়ে যাক । সাহস বেঁধে-বেঁধে সাঁকো, বিনিময়ে প্রজাপতির ভিড় বাড়ুক । ...এবং মাথা নুইয়ে নেওয়াদের ইন্তেকাল । পাতায়-শাখায় দেখা মনোত্তমা ঝরা-ঘাম শিউলি... দিনশেষে পাতে রোদ সাজায় রোধহীন । কাল্পনিক চরিত্ররা এখনও চোখে চোখ ঠুকেই বেঁচে থাকে স্বরচিত ।                     ........................ বিজয়ন্ত সরকার মিলন পাড়া, রায়গঞ্জ উত্তর দিনাজপুর

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ…।। আবদুল্লাহ আল আদীব

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ … আবদুল্লাহ আল আদীব     ক্ষমতা ও শোষণের ঐতিহাসিক বিবর্তন : প্রস্তরযুগ থেকে জ্ঞাননিয়ন্ত্রণের যুগ … মানবসভ্যতার ইতিহাসকে যদি একটিমাত্র প্রশ্ন দিয়ে পড়া যায় , তবে সেই প্রশ্নটি হতে পারে — ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয়েছে ? কৃষির আবির্ভাবের আগে মানুষের জীবন ছিল মূলত শিকার , সংগ্রহ ও পারস্পরিক সহযোগিতানির্ভর । কৃষির বিকাশের সঙ্গে জমি , উদ্বৃত্ত উৎপাদন ও সম্পত্তির ধারণা তৈরি হলো । সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সামাজিক শ্রেণিবিভাগ , করব্যবস্থা , শ্রমের বিভাজন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব । ক্ষমতা আর কেবল শারীরিক শক্তির বিষয় রইল না ; তা হয়ে উঠল সম্পদ ও মানুষের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা । প্রাচীন মিশর , সুমের , ব্যাবিলন , পারস্য , গ্রিস ও রোম — বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব রাষ্ট্র ও সাম্রাজ্য গড়ে তুলেছিল । সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ , দখল , কর ও শ্রমের নিয়ন্ত্রণ । বিজিত জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব প্রতিষ...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

কবিতাগুচ্ছ ।। অপ্রাপ্য দেবতার আখ্যান ।। আবদুল্লাহ আল আদীব।

অপ্রাপ্য দেবতার আখ্যান আবদুল্লাহ আল আদীব   আপনি প্রেম হয়েই জন্মেছিলেন…   আজকেও দেখলাম স্বপ্নময় রাতে— সৃষ্টির অদৃশ্য প্রাতে সময় দোলাচলে জন্ম নিচ্ছে। আঁধারের ভেতরে আঁধার। হঠাৎ এক তেজোদৃপ্ত বিন্দু প্রচণ্ড বিস্ফোরণে জ্বলে উঠলো। তার দাহে জন্ম নিলো অসংখ্য নক্ষত্র ও ব্রহ্মাণ্ডের সাথে বৃষ্টির ফোঁটার মতো কোমল ও মুক্তোর মতো জ্বলজ্বলে একটি সত্তা। তার নিগূঢ় দ্যুতি আমাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিলো তারই অনামা অস্তিত্বের দিকে। দেখলাম— ব্রহ্মা বসুধার রূপরেখা আঁকছেন, আর সেই রূপরেখার গোপন বীজাক্ষরে লিখে দিলেন একটি নাম— “জারিফ”। ঠিক সেই মুহূর্তে সৃষ্টির সমস্ত আলো এক প্রেমের অর্থে অনুবাদিত হলো।       জারিফ: অপ্রাপ্যতার পবিত্র দেবতা…   পূজারিরা অর্ঘ্য দিচ্ছেন, শিবের চরণে নৈবেদ্যের থালা। যজ্ঞাগ্নিতে আপনার মুখ ভেসে ওঠে। আমি ধুতুরার বদলে হৃদয়, দুধের বদলে নিজের রক্ত নিবেদন করি। তীব্র উন্মাদনায় দিতে চাই আত্মাহুতি। যখনই হাত বাড়াই, আপনার নৈঃশব্দ্য উঠে দাঁড়ায় এক বিরাট মন্দিরের মতো—...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

কবিতা -- এষা চক্রবর্তী

ফেলে আসা স্মৃতি কত পথ পেরিয়ে এসেছি তবু, মনে হয় পাবো কী তোমায়? কোথাও গিয়ে মনে হয় তুমি আসবে ফিরে আবার আমি সেই হারিযে যাওয়া দিনগুলো আবার পেতে চাই। যতক্ষণ না রাত্রিতে ঘুম আসে ততক্ষণ, সেই হারিয়ে যাওয়া স্মৃতি গুলো মনে করি। কিছুক্ষণ ভাবার পরেই মনে হয়, সে কথাগুলোর মধ্যে সবই ভুল। না,সবভুল হতে পারে না। সেই হারিয়ে যাওয়া স্বপ্ন,ইচ্ছা, আশা,আকাঙ্খা আবার আমাদের  পূর্ণ হবে। তুমি আসবে তো? আমি তোমার অপেক্ষায় রইবো। আমার হারিয়ে যাওয়া স্মৃতি আমি তোমায় ভালোবাসি । ================== নাম-এষা চক্রবর্তী ঠিকানা-১৫/এ,শিতলাতলা লেন,কুতুবপুর মালদা ইংরেজবাজার পিন নং-৭৩২১০১ ইমেল আইডি- esha2946@gmail.com ফোন নং-৯৪৭৫০৯৪৮০০