Skip to main content

ছড়া ।। সেই দিন।। বদ্রীনাথ পাল

সেই দিন

         বদ্রীনাথ পাল

বাঘ বলে "খাবো নাকো আর হাড়- মাস,
পেট-টা ভরিয়ে নেবো খেয়ে শুধু ঘাস।"
সিংহ-টা বলে ওঠে নাড়িয়ে কেশর-
"বন ছেড়ে ভাড়া নেব শহরেতে ঘর।"

পুষিটার ইঁদুরেতে রুচি নেই আর,
সে ও বলে,-"ত্যাগ করে যাবো সংসার''।
ডালে বসে একা একা ভাবে হনুমান-
'বাঁদ‍রামি ছেড়ে দেবো করে স্নান-দান'।

এই নিয়ে সেইদিন বন তোলপাড়-
কেউ হাসে,কেউ কেঁদে করে হাহাকার !
সেই গোলে ঘুম ভেঙে গেলো ভাই যেই-
চেয়ে দেখি শুয়ে আছি ছেঁড়া খাটেতেই।
 
--------------------------------------
 

   

       বদ্রীনাথ পাল
বাবিরডি, পোষ্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া
৭২৩১২১, ফোন-৮১৫৯০৭৬৫৪৮
--------------------------------------------------------------
'



 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই