Skip to main content

কবিতা ।। সবুজ আলো ।। মিনতি গোস্বামী








সবুজ আলোর খোঁজে ক্লান্ত চোখ
সেই তো হয়েছে এখন ডাকহরকরা
আলোর পথে অভিমান, খুনসুটি
নিয়ন আলোতেই মাখি সোহাগ।

পুরোনো চিঠির মত ঘ্রাণ নিই
খুঁজে ফিরি আকাঙক্ষার লাইন
পড়ে দেখি চায়ের কাপে তুফান তুলতে
কবে জারি হয়েছিল একুশে আইন।

মোবাইলে সবুজ আলো না  দেখলে
ভিজে যায় বালিশ,ভুলি মুখস্থ পড়া
যেন অপেক্ষায় আজ ও বসে
আনবে নতুন খবর ডাকহরকরা।

---------- 


মিনতি গোস্বামী
বোরহাট কালীতলা বর্ধমান
পোস্ট -নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান
মোবাইল নাম্বার 8967934204




 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই