Skip to main content

কবিতা ।। বীর বিপ্লবী সুভাষ।। রবিউল ইসলাম মন্ডল

নেতাজি ছিলেন শক্তিরই প্রতিভূ


বীর বিপ্লবী সুভাষ

রবিউল ইসলাম মন্ডল

উজ্বল নক্ষত্র তুমি দশের মধ‍্যে সেরা
তোমার মহিমা অন্তহীন যাবে নাকো ধরা।  
নত মস্তিস্ক হওনি কখনো কারো কাছে
জহিরুদ্দিন সেজেছো তুমি ধরা পড়ে যাও পাছে।  

দেশকে স্বাধীন করার তরেতে গিয়েছ জাপান, সিঙ্গাপুর
রক্ত চেয়েছো হিন্দু মুসলিমের করোনি কাউকে দূর। 
শিখিয়েছ দেশ ভক্তি মায়ের প্রতি টান
পৃথিবী ব‍্যাপী আন্দোলনে বাড়িয়েছ সম্মান। 

ধর্মের ঊদ্ধে উঠে তুমি হলে মহান বীর
বিপদকালে ঠান্ডা মাথায় ভাবতে শিখিয়েছ ধীর। 
চাওনি নেতৃত্ব , বড়ো সম্মান তবু পেয়েছ সব
আজো শুনি মোরা দিবানিশিতে তোমার মোহিনী রব। 

অবাক করলে সবাইকে 'আজাদ হিন্দ ' গঠন করি
শেখালে মোদের শত্রুর কাছে কখনো না যেন ডরি। 
তুমিই মোদের সবার সেরা নেতার সেরা নেতা
ভূলিব না কভূ দেশবাসীগণ তোমার দানের কথা। 

------------------- 












 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই