Skip to main content

কবিতা ।। দিন বদল ।। উৎপল হালদার


 দিন  বদল 

              --- উৎপল হালদার


সেকালের আনন্দ সে কি ফিরে পাব ভাই
শৈশবের গাজন গান আজ আর নাই।
চৈত্রের শেষে পাড়ায় পাড়ায় শিব বেশে
আসত বহুরূপী নিদাঘ দিনের শেষে।

পয়লা বৈশাখ কৃষ্ণের গোষ্ঠযাত্রা দিনে
উল্লাস তোলে সুর কিশোর হৃদয় বীনে।
সাজতো কত যে সং সমাজ চেতনায়
আমি ভাবি আমার কৃষ্ণ হবে শ্যামরায়।

কোজাগরী রাতে বাড়ি বাড়ি প্রসাদ খেতে
উঠত মেতে প্রান সুহৃদের সাথে মেতে।
পুরানো সে স্মৃতি জমে আছে মনের কোনে
আজ বদ্ধ কৈশোর বোকাবাক্সে,মুঠোফোনে।

শক্তির আরাধনায় বাজি ফাটে দেদার
দূষন-বিধি মানছেনা আজ কেউ আর।
শ্যামাপূজা শুধুমাত্র এখন উপলক্ষ
চাঁদার জুলুম হয়েছে আজ মহামোক্ষ।

দুর্গাপূজা বাঙালীর প্রানের উৎসব
ছিল যত সাবেকি জমিদারের বৈভব।
প্রসাদ পেত কত গরীব-দুঃখী জন
আগমনী সুরে ভরে যেত তাদের মন।

রেশারেশি বারোয়ারী 'থিমপুজোয়' মেতে
ঘুচেছে সব সাবেকিয়ানা কালের স্রোতে।
দেবীর মূর্তিতে হয়েছে বদল দেদার
দিচ্ছে বার্তা হয়তো সে সমাজ চেতনার।

আমেরিকা কানাডা জাপান ব্রিটেনে চীনে
বাঙালী সেথা সবার হৃদয় নিচ্ছে জিনে।
বিশ্বজনীন দুর্গোৎসব পাচ্ছে প্রতিষ্ঠা
দেখছে বিশ্ব বাঙালীর যশ আর নিষ্ঠা।
------------




 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই