Skip to main content

কবিতা ।। মন সন্নাসী হোক ।। সান্ত্বনা চ্যাটার্জি

 


 

মন খারাপ হয় যখন 

নীল আকাশে সাদা পাখি ওড়ে , 

মন যেতে চায় দূরে বহু দূরে 

পিছনের পানে চেয়ে , 

ফেলে আসা ভালো লাগা 

নতুন ফুলের ঘ্রাণ , পুজোর নতুন গান 

জীবনের কত আশা 

অপূর্ণ ভালবাসা ...

যাবেনা যাওয়া জানি -

সামনের পথ খানি।

 

শুধু একলা হবার দিন,

বেঁচে আছি যত দিন

সহসাই মনে বাজে ,

আগাম বিরহ শোক ;

জীবন কেন যে বেদনার শুধু -

চাই আজ থেকে ,

মন সন্নাসী হোক।

 

-----------------------





 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই