Skip to main content

কবিতা -- তওফিক ইমরোজ খালেদি সরদার


সবুজ



ঐ যে দূরে সবুজ আজ
ধ্বংসের পথে এগিয়ে
রাতের আঁধারে কত সবুজের বিলুপ্তি
কত বহুতল আকাশ ছুঁয়েছে।

সবুজ কাঁদছে, সবুজ ডাকছে
কান পাতলেই শুনতে পাবে,
মাঝরাতে মৃত সবুজের আর্তনাদ
তোমায় ঘুমোতে দেবেনা
সবুজ থাকবে তোমার দুঃস্বপ্নে।

আমার কোনো ভয় নেই
আমার চারপাশ আমি সবুজ করেছি
দুঃস্বপ্ন সবুজেই থেমে যাবে
বন্যরা আর আমার ক্ষেতে
হানা দেবে না।

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই