Skip to main content

কবিতা : শানু ধোলে

 

সন্মান



তোমার হৃদয়ের সুন্দর দীপ্তিতে
চঞ্চল হয়ে উঠেছিল আমার মন
আজ অনুভূতির শুন্যতার খেলায়
বেহিসাবী হয়ে উঠেছে এই জীবন।

ভালোই তো কাটছিল দিনগুলি 
ছিল শুধু ভাব, নেই কোন আড়ি
আজও মনে পড়ে প্রথম আলাপ
ছিল জন্মদিন তেসরা জানুয়ারি।

শুভেচ্ছা জানিয়েছিলাম তোমায়
প্রত্যুত্তরও এসেছিল মনের মতো
ভালোবাসার ছোবলে আহত মন
জমা করেছিল সুন্দর স্বপ্ন যত।

যত মনে পড়ে, স্মৃতি কাঁদিয়ে যায়
বোঝে না মন সবই জীবনের অঙ্গ
স্মৃতির আবেগ আজ খেলিয়ে যায়
মনের মাঝে উথাল পাতাল তরঙ্গ।

জানি দেখা হবে, শুনব তোমার গান
দিন গুনে যাই আজ বড়ো আশায়
যে যাই বলুক, কুৎসা করুক না যত
সন্মান করি আজও নিজের ভাষায়।

বোঝনি আমার ভাষা, গেছ দূরে চলে
হতাশা ছাড়া যে কিছু আসে না মনে
ভগবানের কাছে প্রার্থনা করি আমি
সুখী হও তুমি তোমার সুন্দর জীবনে।











বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই