Skip to main content

কবিতা -- প্রসেনজিৎ মান্না

মায়ের আদর

 
"বিশ্ব কোলে মায়ের আদর
 নেইকো তুলনা,
তাই তো বলি বিশ্ব মাকে  
কষ্ট দিও না।
মা যে সবার নয়ন মনি, 
মা যে সবার হাসি
মাা যে সবার সুখ শান্তির 
ভালোবাসা এক বাঁশি।
মায়ের ঠোঁটের মিষ্টি হাসি
 নেইকো হীরক কোনায়,
মা যে আমার হৃদ স্বর্গ
ভুলিতা কয় জনায়।
মা যে আমার রনংদেহী,
 মা ই বিশ্বমাতা
মা ই আমার বিশ্বালোকের 
উচ্চ বিধাতা।
মা যে আমার ফুলের শোভা
 মা যে প্রেমময়ী
মায়ের আশীষ মাথায় লয়ে
 হবই মোরা জয়ী।"

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই