Skip to main content

কবিতা ।। বলরাম বিশ্বাস


কবিতার খাতা



আমি মৃত্তিকা খুঁড়ে আবিস্কার করি সোনার ফসল। দুমুঠো সংসার। 
চোখে অলিখিত স্বপ্ন। চেয়ে চেয়ে প্রভাতফেরী।
সবাই মুখাপেক্ষী। তবুও নিজস্ব ধ্যানধারণা।


পুরোনো ধূলো ঝেড়ে সন্তানকে তুললাম। সেখানে প্রিয়জনের প্রয়োজন লিপি। 
কারও মনের দূরত্ব নির্ণয় অসম্ভব।
আমার কবিতা অপ্রয়োজন। তবুও কবিতার খাতাটা জড়িয়ে বুঝি চোখে বৃষ্টি নামে।
লিখে রাখলাম সারাটা বয়স......
সুখগুলো দুঃখের কাছে হেরে গেছে।


তোমরা তো সবাই নিজের। তবে কেনো রেষারেষি।
জীবনকে আরও কিছু গল্প লেখায়।
যেমন ধূলো হয়ে পড়ে থাকে কবিতার খাতা।

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই