Skip to main content

কবিতা ।। রাজিত বন্দোপাধ্যায়

বিকৃতের খেলা  

 
চারিদিকে কেবলি দেখি বিকৃত বোধ --  
চরিত্রের ছায়ায় ঘন মেঘ ,  
গর্জন , কর্মের আঙিনা জুড়ে কেবলি 
বিকৃত প্রাপ্তির এক ঘন লালসা !  
নানা দিকে মুখোসেরা লাগিয়েছে   
রঙিন পসরার এক মেলা ।  
আমাদের জীবন যায় , পেশা যায়  
যায় ধর্ম ও বোধের বেলা !   
বিকৃত হতে থাকা জীবনের সফেন সমুদ্রে  
আমাদের একী সর্বনাশা বিকৃতের খেলা !!
 
             ***  
রাজিত বন্দোপাধ্যায়
সিনি , ঝারখন্ড , ভারত ।   

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই