Skip to main content

কবিতা --সুকুমার কর





বিয়ের জন্মদিন 

  

হাঁটবো বলে কয়েক কদম 
বাড়িয়ে ছিলেম হাত. 
দেখতে দেখতে পেরিয়ে গেলো 
সাত কে নিয়ে সাত.
পথের ধারে ঝরছে  কদম
প্রহর গুনে গুনে. 
মেঘ মল্লার ভর করেছে 
বিয়ের জন্মদিনে.

           

ঘরে ফেরার ডাক 

     
ভূকম্পনে মাটি সরে গেলে 
নদীতে ধস নামে. 
চিনে নিতে কষ্ট হয় 
ঘরে ফেরার ডাক. 
কুলুঙ্গিতে তুলে রাখা প্যাটরা থেকে বার করি মায়াময় চোখ. 
প্রত্যয় জাগে. 
মরুদ্যানে কাঁটা গুল্মে 
লেগে থাকে ঘরোয়া বিবাদ . 
এলোমেলো সংলাপের মাঝে 
ভেসে আসে আবাহনের ঘট্. 
ভোরের আলোয় মন্দিরের 
ঘন্টা ডাকে আয় -- ফিরে আয়.

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই