Skip to main content

কবিতা -- শঙ্করী বিশ্বাস

 যখন আমি থাকব না



যখন আমি থাকব না আর ডেকো আমার নাম ধরে
ভালো করে খুঁজে দেখো পাবে আমায় তারার  ভীড়ে।
সেদিন যদি কিছু বলো শুনব শুধু নীরবে
উত্তর চেয়ে অপেক্ষায় থাক যদি
মন রেখো নিশুতি রাতের দখিনা বাতাসের সৌরভে।
যখন আমি থাকব না আর আকাশ পানে তাকিয়ে দেখো, ডেকো আমার নামটি ধরে
রইব আমি নীলে মিশে সাদা মেঘের ঐপারে।
যখন আমি থাকব না আর তখন যদি ছুঁতে চাও
চাঁপা গাছে হাত বুলিও, চাঁপার সাথে ঝরব আমি
তোমার হাতে তুলে নিও।
যখন আমি থাকব না আর তখনও যদি  ভালোবাসো ,অসময়ে বৃষ্টি হয়ে ঝরব আমি
তুমি শ্রাবণধারায় ভিজে মিশো।

=====================

শঙ্করী বিশ্বাস
দিনহাটা, কোচবিহার

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই