Skip to main content

কবিতা -- বীরেন্দ্র নাথ মহাপাত্র

             নৈবেদ্য



ব্রজগোপিনীরা সবে       থাকে অনাহারে,
ভোগ্য বস্তু পরিহার,        ভূমিতে শয়ন-
শারদ পূর্ণিমাকালে;        যমুনা কিনারে,
বালিতে গড়িয়ে দেবী,     উদ্দ্যেশ্য সাধন-
কাত্যায়নী সনে,আশা     প্রত্যাশা পূরণ ।
ভুলে পতি, পরিজন,       বাঁশি আকর্ষণ
গোপিনীরা ব্রতকালে,     অশ্রু বিসর্জন-
সমীপে মধুসূদন;            চাহ দেবী সনে
জোড় হাত করি ক্ষমা,    কৃপা প্রদর্শনে-
দেহ নিরাবরণের  ।         অভিশাপে তুষ্ট        
নিঃস্বার্থ প্রেম নৈবেদ্য,     ব্যক্ত সব কালে
অভিসারে পূর্ণব্রতী,         বঞ্চিত যে হলে-
কুল ধর্ম গ্রহণের ।           এ-জীবনে ইষ্ট
লয়ে, পর জন্মে লভে       চরণ যুগলে ।   

==================


বীরেন্দ্র নাথ মহাপাত্র নজরগঞ্জ , পো- মেদিনীপুর , থানা- কোতয়ালী , জেলা- পশ্চিম মেদিনীপুর

ইমেল : writer.birendra@gmail.com

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই