Skip to main content

সবিতা বিশ্বাসের ছড়া

ভাইফোঁটা



অবেলায় সূয্যিটা ডুব দিলে নদীজলে
ঘরে ঘরে বাজে শাঁখ পিদিমটা ওঠে জ্বলে
আঁধারটা গুঁড়ি মেরে ঢুকে পড়ে ঝোপেঝাড়ে
ভয়গুলো ভূত হয়ে চেপে বসে কারো ঘাড়ে

ঝিঁঝিঁ ডাকে পেঁচা ডাকে ডেকে ওঠে শেয়ালেরা
আলপথে সাবধানে পথিকের ঘরে ফেরা
পুটপুট জোনাকির টুপটুপ আলো ফোটে
মাঝরাতে চাঁদমামা হাই তুলে জেগে ওঠে

ঝিরিঝিরি হিম ঝরে শিশিরেতে ভেজে ঘাস
পুজো শেষ থাকে রেশ লক্ষীর গৃহবাস
যম দোরে পড়ে কাঁটা বোন দেয় ভাইফোঁটা
লুচি সুজি সন্দেশ পাঁচফল গোটা গোটা।
                  ------------------------

সবিতা বিশ্বাস
প্রযত্নে- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম ও পোস্ট -- মাজদিয়া ( বিশ্বাস পাড়া)
(শুভক্ষণ লজের পাশে)
জেলা -- নদীয়া। পিন-- ৭৪১৫০৭



বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই