Skip to main content

কবিতা ।। সুচন্দ্রা পাল


অসমাপ্ত ভালোবাসা


তোমারেই ভালোবেসেছিলাম
           তবু পারিনি হাত ধরতে,
হারিয়ে গেছে অনেক কথা
           যা ছিল মনে পারিনি বলতে।

আজ দূর থেকে চাই শুধু
           থাকো তুমি ভালো,
আমার মনের গহনে জ্বলুক
           আমার প্রেমের আলো।

আমার মনের জলছবিতে
           আঁকা থাক্ তোমার মুখ,
দূরে থেকেও তোমার খুশিতেই 
           হোক আমার সর্বসুখ।

নাই বা তোমায় কাছে পেলাম
           ক্ষতি তো নেই তাতে,
জীবনের কিছু চাওয়া হারায়
           তারাভরা নিঝুম রাতে।

ভালোবাসা আমার অসমাপ্তই থাক
           দুঃখ কিছু নাই করি,
শুধু আমার মনেতে তোমার আসন
           সযত্নে সাজিয়ে রাখি।।

=====================
সুচন্দ্রা পাল
কলকাতা

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই