Skip to main content

কবিতা -- অষ্টপদ মালিক





সুন্দরী দুজনা



সুমো গাড়ি হাঁকিয়ে  রওনা হলাম
পাশাপাশি তিনটি পরিবার
আমরা এগারো জন সহযাত্রি
উপলক্ষ বড়পূজোয় বেড়ানো
আহা কি আনন্দ !

পাশাপাশি বসে
বাচ্ছাগুলো মন খুলে কত গল্প আর
খুনসুটিতে মাতিয়ে রেখেছে
এতো খুশির মাঝে ওরা দুজন চুপচাপ

ওদের মনে ঢুকতে দেরি হলো না
কার শাড়ি কত ম‍্যাচ করেছে
কে কত গহনায় সেজেছে
কে কত সুশ্রী---
মনে মনে হামবড়া ভাব
হবে নাইবা কেন 
দু-জনেই সুন্দরী ।


===============



অষ্টপদ মালিক
পাঁচারুল, হাওড়া
পিন-৭১১২২৫
মোঃ 6295321758


বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই