গুড্ডু স্লগার
মাথুর দাস
ফুড-ব্লগার গুড্ডু স্লগার,
যা খায় তা-ই ভালো ?
সবই 'দারুণ' ! তিতা মিঠা আর
টক নুন বা ঝাল-ও ?
বিনি পয়সায় খেয়েই দেদার
গাইতে হবেই গুণটি যে তার !
গেলেই ঠকা, দাম গুণমানে
নেই কোন সেই তাল-ও ॥
******************************
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
Comments
Post a Comment