Skip to main content

কবিতা ।। বেঁচে থাকে ।। তীর্থঙ্কর সুমিত

 

বেঁচে থাকে

তীর্থঙ্কর সুমিত

কথা বলি না তো...
চুপ থাকি বেশ কয়েক বছর ধরে
ক্রমশঃ ধাক্কা দিয়ে একটা ভূগোল গড়েছিলাম
অজানা নামের টেলিফোন লিস্টে
ঝুলিয়ে রেখেছি অন্তিম নিঃশ্বাসের শেষ যাত্রা
অসহ্য যন্ত্রনার ধারাবাহিক টেলিফিল্মে
নদী আছে...

তাই আমার কান্নার একটা...

সবটাই বেঁচে থাকে।।


=============

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই