Skip to main content

কবিতা ।। স্বপ্ন রঙিন দিন ।। আজিজ উন নেসা

 

স্বপ্ন রঙিন দিন

আজিজ উন নেসা


তুমি কি সেই আগের মত আছো?
উচ্ছলপ্রাণ চোখের মাঝে আজো!
মাথা ভর্তি উসকো খুসকো চুল
ঠোঁটের কোণে গোঁফের চুলবুল,
পড়ার ফাঁকে চোখে চোখ রাখা
যৌবনের চাহনি যেন প্রেম মাখা।
কলেজের সেই রঙিন দিনগুলো
কেমনে তাড়াতাড়ি কেটে গেল!
গালেতে হাত, হয়ত ভাবছো তুমি
আগের মত আছি এখনো আমি?
চোখে মুখে প্রাণের প্রদীপ জ্বলে
দাঁতের কোণে লাজুক হাসি খেলে,
উজ্জ্বল এক ঝাঁক পায়রা আকাশে
তুলির টানে ছবি আঁকে প্রতিভাসে,
হঠাৎ করে, তুমি যদি দেখ আমায়
মিলিয়ে নিয়ে চিনতে লাগবে সময়!
সালতামামি করবে ভেবে আঙুলে
আয়নায় সাদা চুল অন্য কথা বলে,
বয়স ভাসে কপালের বলিরেখায়
মনটা থাকুক অষ্টাদশীর কোঠায়।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই