Skip to main content

রসের ছড়া ।। সাইফুল ইসলাম

রসের ছড়া

সাইফুল ইসলাম 


হিমেল হাওয়ায় জবুথবু
               লেপে ঢাকা ধরা,
আয়রে খুকু উনুন পাশে
               শুনি মজার ছড়া।
কাঁপছে গলা হাঁকছে তবু
              পেটের টানে আসা,
নে না বাবু আমার কাছে
              খেজুর রস যে খাসা।
এখনও তো হয়নি সকাল
               বেরিয়ে সে কেন ভোরে,
আল ডিঙিয়ে মাঠ পেরিয়ে
                হাঁকছি তোদের দোরে।
নতুন গাছের অমৃত স্বাদ
              বল না গো কে খাবে,
হাড় কাঁপানো খেজুর রসে
              শীতের আমেজ পাবে।
================

সাইফুল ইসলাম, বর্ধনপাড়া, বীরভূম

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই