Skip to main content

কবিতা ।। মেয়েটি ফিরল না ।। আশিস ভট্টাচার্য্য

 

মেয়েটি ফিরল না   

আশিস ভট্টাচার্য্য 


বাড়ি ফেরার প্রতিশ্রুতি ছিল তবুও বাড়ি ফেরেনি সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে সে ঘুমিয়ে পরল
বিকৃত শরীর বিকৃত মুখশ্রী নিয়ে লাশ কাটা ঘরে পৌঁছাল তারপর একসময় ইলেকট্রিক চুল্লিতে ঢুকে গেল।
বাড়ি ফেরার প্রতিশ্রুতি
 সে রাখতে পারেনি অনেক প্রতিশ্রুতি, অনেক বক্তৃতা অনেক মোমবাতি জ্বললো, মিছিল এগিয়ে চলল ঘুমন্ত মেয়েটির অস্তিত্ব এখন পৃথিবীতে নেই তাই সে কিছুই জানতে পারল না।
 
==============

আশিস ভট্টাচার্য্য
শান্তিপুর, নদীয়া

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই