Skip to main content

কবিতা ।। বিদ্রোহী কবি নজরুল ।। গৌউর দে



বিদ্রোহী কবি নজরুল

গৌউর দে


তোমায় পেয়েছি
নব বর্ষার নবঘন সিক্ত প্রত্যুষে,
তোমায় পেয়েছি,
মেঘ-রোদ্দুর ভরা অশান্ত আকাশে।

অগ্নি বীণায় আজও
প্রতিবাদের সুর বাজে,
বিষের বাঁশির করুণ আর্তনাদে
শত বিষন্নতা জাগে, এ মন মাঝে।

কারার ওই লৌহ কপাট ভেঙে
নব যৌবন চলে দুর্বার বেগে,
বিদ্রোহের আগুনে পুড়ে শেষ হয়
নিরুত্তর আকাশের নীরবতা শুপ্ত আবেগে।

তোমার কলম-মনন
লিখে গেছে কত শত গান,
কত কবিতা, ছড়া আর
গেঁথে গেছো কত বিচ্ছিন্ন হৃদয় বীণায় গান।

সহস্র শতকের শেষেও
রয়ে যাবে তুমি সবার মনে চিরকাল,
তুমি আমাদের সবার দুখু মিঞা-
তুমিই বিদ্রোহী কবি নজরুল।।


============


গৌউর দে
গ্রাম- আশবেড়িয়া,
পোষ্ট- হাতিরামপুর,
থানা- হীড়বাঁধ,
জেলা- বাঁকুড়া



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই