Skip to main content

কবিতা ।। আমরা কৃষক ।। প্রবীর ব্যানার্জী

আমরা কৃষক

প্রবীর ব্যানার্জী


শিবু কাকার বড়ো ছেলে 
যায় না সে স্কুলে,
বাবার সাথে মাঠে যায় 
রোদ বৃষ্টি ভুলে।

ছোট ছেলে বসে মাঠের ধারে 
স্কুলে যাবে, তাই বায়না করে,
আনমনে চেয়ে থাকে আকাশে 
কান্নায় দুচোখে অশ্রু ঝরে।

বেলা শেষে তিনজনে বাড়ি ফিরে আসে 
সুধায় তারা মনের সুখে সবাই স্কুলে আসে,
বুঝতে পেরে মা বলে বাছা কী হয়েছে?
দুই ভাইয়ের স্কুলের স্বপ্ন চোখে ভাসে।

এবার থেকে তোমরাও যাবে স্কুলে 
মাঠের কাজ এখন যাও ভুলে?
ও মা, সংসারটা চলবে কেমনে 
চাষের কাজ করব আমরা মন খুলে।

==============


প্রবীর ব্যানার্জী
বারুইপুর, সুবুদ্ধিপুর (বেলতলা)

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই