Skip to main content

ছড়া ।। স্নেহের পরশ ।। আসগার আলি মণ্ডল

স্নেহের পরশ

আসগার আলি মণ্ডল 


সূর্য হাসে গগন মাঝে
বাগিচায় হাসে ফুল
জোয়ার এলে নদী হাসে
ভরায় দুটি কুল।

জ‍্যোৎস্না রাতে চাঁদ হাসে
ছড়িয়ে স্নিগ্ধ আলো
ঝোপে-ঝাড়ে জোনাক জ্বলে
কাটায় আঁধার কালো।

শাপলা-শালুক লাজুক হাসে
স্বচ্ছ দিঘির জলে
গাছে-গাছে খিলখিলিয়ে
হাসে নানান ফল-এ।

ঝিলের জলে পদ্ম হাসে
হৃদয় জুড়ায় দেখে
মায়ের কোলে শিশু হাসে
স্নেহের পরশ মেখে।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই