ব্রেক আপ
অঞ্জন ব্যানার্জ্জি
কত দিনের সম্পর্ক
ব্রেক আপ
দুটো শব্দে শেষ,
আদর মেশানো কথা
ভালবাসায় ভেজা উপহার
মুহূর্তে বাতিল আবর্জনা,
প্রেম একটি ফুল
কুঁড়ি থেকে পূর্ণতা পায়
খোঁজে মাটি
বীজ পোঁতে, ফুল হয়.......
তারপর ছোড়ে অমোঘ শব্দ বান।
নাগিনীর নিঃশ্বাসে মরে বিশ্বাস।
================
অঞ্জন ব্যানার্জি
চাঁদার ভিলেজ রোড কলকাতা ৭০০০৮২

Comments
Post a Comment