Skip to main content

কবিতা ।। ব্যতিক্রম ।। অর্পিতা ঘোষ পালিত


ব্যতিক্রম 

অর্পিতা ঘোষ পালিত 


জীবনে পুরোটাই কালো মেঘ 
সুখ ছুঁতে গেলে সরে সরে যায় 
অপেক্ষা করেনা কেউ
আকাঙ্ক্ষাও নেই কারোর 
কারও মন দোলেনি -- 'দোলে দোদুল দোলে'
গোপন কুঠুরির সব চরিত্রই কাল্পনিক, বিভ্রম
ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই
ব্যতিক্রমী যে, তাই
জীবনের ডিকশনারীতে অভিমান শব্দটি ধোঁয়াশা
নেই কোনো ডাক নাম 
                  সর্বনামও নেই 

      -------------   


Arpita Ghosh Palit
 Netaji Nagar,
Kolkata - 700092







 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই