ছড়া ।। সব শিক্ষা ।। কার্ত্তিক মণ্ডল

সব শিক্ষা
কার্ত্তিক মণ্ডল
সূর্য যখন উঠল পুবে
নীলের কাছাকাছি
আপন মনে গুনগুনিয়ে
যাচ্ছে তো মৌমাছি।
মধুর খোঁজে এফুল ওফুল
আনন্দে সব ঘোরে
অবাক হয়ে দেখি চেয়ে
একলা উঠোন দোরে।
সৃষ্টি সুখে মত্ত সবাই
ক্লান্তি অবশ নাই
কর্মটাকেই ধর্ম ভাবে
সারা জীবন তাই।
ধৈর্য এবং পরিশ্রমে
সফলতা আসে
সব শিক্ষাই লুকানো
প্রকৃতিরই কাছে।
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
Comments
Post a Comment