Skip to main content

কবিতা ।। জামাইষষ্ঠী ।। গঙ্গাধর পরামানিক

জামাইষষ্ঠী

জামাইষষ্ঠী 

গঙ্গাধর পরামানিক

পাঞ্জাবী আর ধুতি পরে

জামাই যাবে শ্বশুর ঘরে, 

আহ্লাদে আজ আটখানা মন

জামাইষষ্ঠীর নিমন্ত্রণ। 

কি খাবে আর কত খাবে? 

ভোজনের বিরাট আয়োজন, 

মাছ, মাংস, ডিম এছাড়াও

রয়েছে হরেক রকম রন্ধন। 

আম, জাম, কাঁঠাল, লিচু

দই, মিষ্টি আরও কত কিছু, 

শাশুড়ি মা'র আশীর্বাদে

জামাই বাঁচুক দুধে-ভাতে। 

শালা-শালীর হাসি ঠাট্টায়

দুষ্টু-মিষ্টি অপমান, 

সব মিলিয়ে জামাইষষ্ঠী'তে

জামাইয়ের প্রতি প্রদর্শিত-

এক অতুলনীয় সন্মান। 

=================

গঙ্গাধর পরামানিক

রেণীরোড দেবীমেলা

পোঃ - পুরুলিয়া

থানাঃ - পুরুলিয়া (টাউন) 

জেলাঃ - পুরুলিয়া

চিত্রঃ সংগৃহীত

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই