Skip to main content

কবিতা ।। আবার এসেছে আষাঢ় ।। অর্ণব বশিষ্ঠ

আবার এসেছে আষাঢ়

অর্ণব বশিষ্ঠ


গুরুগুরু ডাক দিল কে দূরের বনে
বইল হাওয়া যেন নাচের ছন্দে
কাজলমেঘ ওই আকাশের কোণে
বুক ভরে যায় সোঁদা মাটির গন্ধে

অনেকদিন মাখিনি সারা গায়ে
পুলক আবেশে বৃষ্টিফোঁটার আদর
অনেকদিন ভিজে শাড়ির আঁচল
লেপটে জড়িয়ে থাকেনি বুক কোমর

ভালো লাগে না এমন রুখাশুখা
আসুক এবার তুমুল এক ঝড়
সেই ঝড়ে দিই মেলে দুই পাখা
নগ্নশরীরে বৃষ্টিধারার আঁচড়

=================

                                 অর্ণব বশিষ্ঠ
                                স্টেশন রোড, ঢাকুরিয়া
                                কলকাতা - ৭০০০৩১.
                     

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই